somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

এমন সময়

১৩ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এমন একটা সময় পেলাম
নগরের রোদে ঘামে চাপে ধূলোপড়া পাতা হয়ে গেলাম
লোক মুখে শুনি
শয়তানের কাছে মানুষের আত্মা বেঁচে দেয়া হয়েছে
সংক্ষিপ্ত ও ঝড়ো ইনিংসে সাফল্যের ফসল ঘরে উঠাতে চায় বেনিয়ার দলেরা
সাপ খেলানো বাঁশির সুরে কাছে ডেকে বুকে ছুরি বসাতে চায় “ফ্রেন্ডস ফর এভার”এর সদস্যরা
আমার সময় নাহয় ধুঁকতে ধুঁকতে চলে যাচ্ছে
আমার ভবিষ্যতটাও এমন যাবে ?

এমন একটা সময় পেলাম
বিগত যৌবনা নদীর মত শুকিয়ে গেলাম
মানুষের নির্মমতায় দুমড়েমুচড়ে মুমুর্ষ হয়ে গেলাম
লোক মুখে শুনি
সত্যবাদিতার দিন বাঘে খেয়েছে
বিশ্বাস ও আবেগের দাম প্রতি ইঞ্চি কেজি দরে বিক্রি হচ্ছে
আমার সময় নাহয় পস্তাতে পস্তাতে চলে যাচ্ছে
আমার ভবিষ্যতটাও এমন যাবে ?

এমন একটা সময় পেলাম
জীবনকে মৃত্যুর সামনে দেখতে দেখতে জ্যান্ত দাফন হয়ে যাচ্ছি
লোক মুখে শুনি
মানুষ গনতন্ত্র রাজনীতি হিমঘরে চলে গেছে
দেশের বারোটা বেজে গেছে আগেই
বাইরে বেরুলেই ককটেল পেট্রোলের শিখা ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে
আমার সময় নাহয় তড়পাতে তড়পাতে চলে যাচ্ছে
আমার ভবিষ্যতটাও এমন যাবে ?

একটা তারকাখচিত প্রশ্ন রেখে এখন বিদায় নিতে চাই,
গোপন গভীর তলদেশের অধিক গভীর থেকে একটা প্রশ্ন উত্থাপন করে চলে যেতে চাই
সুনয়না সুডৌল সুশ্রী ধরনীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই:
আর কত ?
এভাবেই চলবে সব ?
চলে এভাবে ?
আমার সময় নাহয় ল্যাংড়াতে ল্যাংড়াতে চলে যাচ্ছে
আমার ভবিষ্যৎটাও এমন যাবে ?
আমার সন্তানের দিনটাও এমন ই যাবে ?

সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×