somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

কবর

২৪ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুনিয়ার সমস্ত উত্তাপ উৎসব সমস্ত আয়োজন সাঙ্গ করে আমার শেষ আশ্রয় হয়েছিলো কুটিপাড়ার কবরস্থানের ওই শান্ত স্নিগ্ধ নরম মাটিতে।
দিন শেষে তবু এই কবরটা ছিলো।

দুনিয়ার সমস্ত হাসি-কান্না,পাপ-পূণ্য,
যুদ্ধ -সংগ্রামের দৈনন্দিন পাট চুকিয়ে কুটিপাড়ার কবরস্থানের ওই প্রগাঢ় প্রশান্তিদায়ক মাটিতে শেষ জায়গাটি হয়েছিলো আমার।
দিন শেষে তবু এই কবরটা ছিলো।

কুটিপাড়ার ওই কবরস্থানে শুয়ে আছে
শত বছর বয়সী পিতামহ-প্রপিতামহ
শুয়ে আছে সদ্যভূমিষ্ঠ নবজাতক
যৌবন টগবগে কত যুবক
ওদের পাশে সবার মত আমারো দিন শেষে একটা শেষ আশ্রয় ছিলো।
ঝড়-বৃষ্টি-সুনামি
রোদ-খরা-কুয়াশা যাই হোক
দিন শেষে তবু এই কবরটা ছিলো।

আমি মরে পচে গলে গেলেও সাড়ে তিন হাত মাটির ওই কবরটা শুধু মাটির ঢিবি ছিলো না
পরিবারের কাছে চার কোণা ওই কবর ছিলো অনেক আবেগের অনেক আবেশের।
দিন শেষে তবু এই কবরটা ছিলো।

আমি মরে পচে গলে গেলেও পড়ে থাকা নির্জীব হাড়গুলো আমার স্ত্রী-সন্তান,পরিজনের কাছে ভালোবাসার শেষ চিহ্ন হয়ে জেগে ছিলো
দিন শেষে তবু এই কবরটা ছিলো।

কত মুসুল্লির দোআ ও সালামে চারকোণা এই কবরটি রহমতের আলোয় আলোকিত থাকতো!
দুনিয়াতে
আমার উপস্থিতি
আমার অস্তিত্ব
আমার কর্মের শেষ স্মারক বিন্দু ছিলো কুটিপাড়ার ওই কবরস্থানটি।
কবরে শুয়ে প্রিয়জনের স্মৃতিতে আমি জীবনের মতই
বেঁচে ছিলাম
প্রাসঙ্গিক ছিলাম
অম্লান ছিলাম।
দিন শেষে তবু এই কবরটা ছিলো।

দুনিয়া স্বার্থপর জানা ছিলো
কিন্তু এতোটা নিষ্ঠুর জানা ছিলো না।
দুনিয়া অর্থ বোঝে জানা ছিলো
কিন্তু এতোটা লোভী জানা ছিলো না।

কোন এক অভিশপ্ত অমাবস্যার রাতে এই দুনিয়ার সবচেয়ে ভয়ংকর মানুষগুলো আমার কবরের দিকে লোলুপ দৃষ্টি দিলো;
এই দুনিয়ার সবচেয়ে অবিশ্বাসী মানুষগুলো
দুটো টাকার জন্যে, দু পয়সা লাভের জন্য কবর থেকে আমার হাড়গুলো চুড়ি করে নিয়ে গেলো!
এই দুনিয়ার সবচেয়ে হৃদয়হীন মানুষগুলো
একটু ভালো থাকার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য মৃত হাড়গুলোকেও পাচার করলো!
আমার স্ত্রী সন্তানের
শেষ সম্বল
শেষ স্মৃতি
শেষ ভালোবাসাটুকুন এক রাতেই নাই করে দিলো!

দুনিয়া ভংগুর জানা ছিলো
কিন্তু এতোটা দেওয়লিয়া জানা ছিলো না।
দুনিয়া চোখবোজা জানা ছিলো
কিন্তু এতোটা বোধহীন জানা ছিলো না।

দুনিয়ার সমস্ত উত্তাপ উৎসব সমস্ত আয়োজন সাঙ্গ করে আমার শেষ আশ্রয় হয়েছিলো কুটিপাড়ার কবরস্থানের ওই শান্ত স্নিগ্ধ নরম মাটিতে।
দিন শেষে তবু এই কবরটা ছিলো …

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৬ রাত ৯:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×