
সবটা প্রকাশ করতে নেই
কিছু মুহূর্ত গোপনই থাক
নিজের মানসিক শান্তিটা নিজের কাছেই গুছিয়ে থাক।
হ্নদয়ের সবটা সঞ্চয় ঢেলে দিতে নেই
কিছু কথা অব্যক্তই থাক
ভেতরে পুষে রাখা আগ্নেয় ইমোশনগুলো কৌটা বন্দী হয়েই থাক।
সবটা খরচ করে ভালোবাসতে নেই
কিছু সম্বল তুলে রাখাই থাক
নিজের সুখের চাবি নিজের পকেটেই যত্নে থাক।
সবটা পথ সবার সাথে হাঁটতে নেই
কিছুটা পথ একাই ছোঁয়া থাক
সরু পথের অজানা গল্পগুলো নিজের কাছেই জমা থাক…
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


