
জানি তো প্রশংসার বদলে নিন্দুকের হাততালিই বেশি পড়বে
জানি তো অভিবাদন, কৃতজ্ঞতা, স্বীকৃতির ছিটেফুটোও জুটবে না
কবিতাকে শুধু পাঠ করলে চলে না হৃদয়ের ১০০ টন ওজন দিয়ে অনুভব করতে হয় ।
একটু অন্যভাবে লিখতে চাই।
জানি তো সমালোচনার কঠোর গ্রামারে আমাকে আটকানো যাবে না
জানি তো তো আমাকে নিষেধাজ্ঞার কড়া চাদরে ঢেকে ফেলা যাবে না
প্রজাপতির বাঁধনছেঁড়া উড়াউড়ির প্রতি আমার আকর্ষণ আজীবনের ।
একটু অন্যভাবে ভাবতে চাই।
জানি তো আজাদী পেতে হলে অনেক দাম দিতে হয়
জানি তো তোমাকে পেতে হলে গেলে রণ তূর্য বাজবেই
যুদ্ধের দামামা বাজবেই
একদিন তো মরেই যাবো
একটু অন্যভাবে বাঁচতে চাই …
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


