
একটু দেরি হলেও মানুষ নিজের টা বুঝে নিক
পাহাড় কেটে নিজের চলার রাস্তা বানাতে হলেও পথিক তা বানিয়ে নিক
একটু সময় লাগলেও স্বপ্নচুত্য মানুষেরা আবারো স্বপ্ন দেখা শুরু করুক।আ
দেরি করে হলেও মানুষ নিজের পথটা খুঁজে পাক।
একটু দেরি হলেও মানুষ তার দেয়ালের সীমানাটা ঘুচিয়ে নিক
দ্বিধার সব আগল খুলুক তবে
একটু সময় লাগলেও অনেকের সংগে অনেকে মিশে একাকার হোক
হোক যোগাযোগ হৃদয়ের সাথে হ্নদয়ের।
দেরি করে হলেও দুর্দশার এই নগরীতে গুলির বদলে ফুল ফুটুক।
একটু দেরি হলেও মানুষ তার শেষ লড়াইটা চালিয়ে নিক
এক গ্রীষ্মে না হোক আরেক গ্রীষ্মে মিছিলের অগ্নিগর্ভ থেকে ধমনী কাঁপানো শব্দদ্রোণ উচ্চারিত হোক
একটু সময় লাগলেও পাশবিকতার এই পৃথিবীতে বসন্ত বাতাসের ছোঁয়া লাগুক।
দেরি করে হলেও মিথ্যা ঢেকে গিয়ে নক্ষত্রের ঐশী আভায় সত্য চিতিয়ে উঠুক…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

