
আমি হয়তো তোমাদের লোক নই
তোমাদের লোক হলে আমার মস্ত একটা কপাল থাকতো,
সেই কপালের ফাঁক গলে হয়তো নিষ্কণ্টক একটা ভবিষ্যত থাকতো।
তোমাদের লোক হলে হয়তো বা আমার একটা আলোকশোভিত রাত্রি থাকতো
ধোয়া উঠা চায়ের কাপের সকাল থাকতো,
কোলাহলে ভরা ব্যস্ত জীবনের ক্লান্তি থাকতো।
তোমাদের লোক হলে
আমি হয়তো বেঁচে থাকতাম।
তোমাদের লোক হলে পছন্দসই বেছে নেওয়ার দু:সাহস দেখাতাম
কোন এক সৌরভমাখা গোধূলিতে একান্ত অভিলাষে বরফজলে চুমুক দিতাম।
আমি হয়তো তোমাদের লোক নই
তোমাদের লোক হলে সোনালি নৈঃশব্দে ভিজবো কেনো?
তোমাদের লোক হলে কামরুপকামাক্ষা থেকে বিন্ধিসারে উদ্দেশ্যেবিহীন হাটবো কেনো?
তোমাদের লোক হলে প্রাচুর্য ছেড়ে কাব্যনিলামার টসটসে অক্ষরগুলো গ্রোগাসে গিলবো কেনো?
আমি হয়তো তোমাদের লোক নই
তোমাদের লোক হলে আমার হয়তো
বাড়ি থাকতো, নারী থাকতো
টানটানে যৌবন থাকতো,
পেটে-মুখে ক্ষুধা থাকতো
মনে মনে ঘৃণা থাকতো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


