
ভীষণ এক অসুখে পেয়ে বসেছে আমায়
অসুখটা ভালোবাসা বিলানোর
অসুখটা ভালোবাসা কুড়ানোর।
অসুখটা কোন বিলাসের নয়, কোন বাহুল্যের নয়
অসুখটা খ্যাতির হিমালয় ছুঁয়ে ফেলা নয়।
অসুখটা মরার আগে ভালোবাসার দাগ রেখে যাওয়া।
অসুখটা ভালোবাসায় জড়িয়ে থাকার
অসুখটা ভালোবাসায় বেঁচে থাকার।
অসুখটা যুক্তির না, বুদ্ধির না, মুক্তির না
অসুখটা শুন্যতাকে জয় করা না।
অসুখটা শুধু ভালোবাসার অখন্ড স্রোতে ভেসে যাওয়ার।
অসুখটা ভালোবাসায় সঁপে দেওয়া
অসুখটা ভালোবাসায় বিলিয়ে দেওয়া।
এই অসুখের হাসপাতাল মানুষের হৃদয় ভূমি
এই অসুখের চিকিৎসা একটাই;
ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।
এই অসুখের জ্বরে পুড়ে পুড়ে মিটে গেছে জীবনের সব তৃষ্ণা
ভীষণ এক অসুখে পেয়ে বসেছে আমায়…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


