তোমার প্রতিটি কথাই কবিতা!
তোমার প্রতিটি অনুচ্চারিত শব্দেই কাব্য!
তোমার প্রতিটি নিশ্বাসে বাঁচার প্রাচুর্য!
তোমার উদাস দৃষ্টি
দিগন্তের সীমা রেখা ছেড়ে মিশে নীলিমায়।
তোমার হেয়ালি হাসিতে
স্বর্গের দ্বার বেয়ে নেমে আসে রামধনু।
তোমার উদাস পদচিহ্ন
নক্ষত্রের বুকে আঁকে বিষাদ।
তোমার লাল চোখ
শিমুলের লাল ছাপিয়ে মিশে শেষ অস্তরাগে।
তোমার এল কেশে
কাল বৈশাখীর মাদল!
তোমার নুপুরের ছন্দে
মুরালির সুর-তান।
তোমার নাক ফুলের শেষ বিন্দুতে
জীবনের আলো!
তোমার চুড়ির রঙ্গে
বসন্তের আগমনি বার্তা!
তোমার দীর্ঘশ্বাসে
শত সহস্র বছরের অভিশাপ!
তোমার চঞ্চলতায়
সাদা বকের ডানায় মুক্তির আনন্দ।
তোমার উচ্ছল উচ্ছ্বাসে
লক্ষ ফুলের বুকে জাগে ভালবাসার স্পর্শ।
তোমার আলস্য ক্লান্তিতে
উতলা ঘুমে বিভোর হয় মহাবিশ্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





