ঈদের ছুটির পর প্রাণের শহর ঢাকা আবার তার পুরনো যানজটময় রুপ ফিরে পাচ্ছে। আমরা ঢাকাবাসীরা প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে যাচ্ছি অসীম ধৈর্য্যের। সেদিন বেগম জিয়া আসলেন হজ্ব করে, বনানী থেকে উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুরগামী কিংবা আব্দুল্লাহপুর, উত্তরা থেকে বনানী, গুলশান, মহাখালী, মিরপুরগামী লোকজন ৩-৫ ঘণ্টা যানজটে বসে দিলেন এক ম্যারাথন ধৈর্য্যের পরীক্ষা। সেদিন যারা ঐ পরীক্ষায় অংশ নিতে না পেরে আফসোস করেছেন তাদের জন্যে সুখবর - আগামী ৩০ তারিখ রোজ শুক্রবারও পরীক্ষা হবে অসীম ধৈর্য্যের, আপনারা দলে দলে আমন্ত্রিত।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




