somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ দেশটা কার ?

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

......এন্ড অব দ্যা ডে, সবাই এক ঘাটে গিয়াই পানি খায় । মাঝে শুধু পানি ঘোলা বানায় ! একটার এনকাইউনটার ইস্যু আরেকটা দাড়িয়ে যায় ! বিধিবাম, হলে যা হয় ! আমরা যেকোনো মার্কেটিং বা আন্তর্জাতিক আদলে অনুষ্ঠানে গেলে সামনে চলে আসে মালোশিয়ার কথা ... অনেকটা সেই খাঁজ কাটা কুমিরের ন্যায় গল্প ! বাস্তবিক অর্থে সত্য হল, মালোশিয়া এখনও বাংলাদেশ থেকে অনেক দিক দিয়ে পিছিয়ে আছে !

তবে, তারা যে দিক দিয়ে এগিয়ে আছে সেটা হল ঐক্যমত ! তারা কেবল এক ঐক্যমতের কারণে অনেক দূর এগিয়ে গেছে ! প্রতিবছরে, মালোশিয়া থেকে দেশ বিদেশের প্রায় ২৩ হাজার ছাত্র ছাত্রী আন্তর্জাতিক মানের রিসার্চ পেপার জামা দিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে । আর আমাদের, সবই তোঁ আপনার জানা ! এটাও জেনে থাকবেন, জাপান যখন পূর্ণ গঠিত হচ্ছিল তখন তারা তাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ছিল । যাতে, অন্তত সেই সব তরুণদের পিছিয়ে পড়তে না হয় ।এইসব আষাঢ়ের বুলি আবার মনে করিয়ে দেওয়া আর কি ?

আমরাও পিছিয়ে নেই আমরা এগিয়ে আছি -- সেটা হল, আপনি যাই বলবেন, এটা আমাদের মতের সাথে সাংঘর্ষিক ! বাংলার ১৬ কোটি মানুষ এটা প্রত্যাখ্যান করেছে ! বিলম্ব না করে, এনকাইউনটার দাড়িয়ে যায়, ছাগলের তিন নাম্বার বাচ্চা যা করে আর কি? বুঝুক আর নাই বুঝুক... ১৬ কোটি মানুষ আমাদের রায় দিয়েছে ! সমস্যার পিঠে দানা বাঁধে সমস্যা । সব কথার শেষ কথা ভোটের রাজনীতি ! আর বিতর্ক বলেন আর বিরোধিতা বলেন, ডিম আগে না মুরগি আগে , এই ধূম্র জালের ও শেষ নেই । দেশের তোঁ একটা সমস্যা নেই, হাজারো সমস্যা ! প্রতিটা নতুন সরকার এলেই নতুন ইস্যু দিয়ে ৪ /৫ বছর শেষ হয় ! খাম্বা ইস্যু, কনকো- ফিলিপস ইস্যু, কানসাট ইস্যু, কালো বিড়াল সুরঞ্জিত বাবু ইস্যু, পদ্মা সেতু ইস্যু, শেয়ার বাজার, বিডিআর হামলা, সাগর রুনি ইস্যু, ইস্যুর পিঠে ইস্যু তৈরি হবে, টিস্যু দিয়ে শুধু তখন মুখই মুছবেন ! ঐক্যমতে পৌছাতে পারবেন না !

আমাদের দেশের বুদ্ধিজীবীরা আরও বড় ___________( ড্যাশ ) ! সুবিধাভোগী, এয়া-নাফসি এয়া-নাফসি তে বিশ্বাসী ! কয়দিন পর পর যে রাজনৈতিক শো-ডাউন হচ্ছে । আওয়ামীলীগ / জামাত / বিএনপি বলেন ...কারা মারা যাচ্ছে ? -সাধারণ মানুষ ! ভোগান্তি কার ?- যে কিনা তারা সজন হারিয়েছে ! আওয়ামীলীগ / জামাত / বিএনপি – এরা কোন দেশের লোক ? – বাংলাদেশের । ঐক্যমতে পৌছাতে সমস্যা কৈ ?- সমস্যা একটা “ চিয়ার / মসনদ / গদি / ” । এখানেও ইস্যু, কে বড় মুজিব নাকি জিয়া ! সরল সমীকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত এক শ্রেষ্ঠ নেতা এবং মেজর জিয়া আধুনিক বাংলাদেশের রূপকার মানতেই হবে । আসেন জামাত ইস্যুতে, ৪২ বছর অতিবাহিত হতে লাগল আমাদের স্বাধীনতার ! তাদ্বের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম এখন বাংলাদেশেরই নাগরিক । উন্নয়ন করতে হলে সকলকে নিয়েই উন্নয়নের হাতিয়ার ধরতে হবে । কাউকে বাদ দিয়ে নয় ! এবার আসি , হুসেইন মুহাম্মদ এরশাদ, জাতীয় পার্টি ! এই ব্যাক্তিটি মহান কারণ, এই লোকের আমলে যত ইউন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের আমলে হয়নি ! একজন মানুষের ব্যাক্তিগত ইস্যুকে রাজনৈতিক ইস্যু বানানো আমি মনে করি না উচিত ! দেশের নেতৃত্বে তিনি কতটা সফল এটাই এর মান দণ্ড হওয়া উচিত । অনেকে উনাকাকে বেহায়া/ স্বৈরাচার বললে জোশ পান । যিনি বলেন, কারণ উনি তোঁ, কোন সুবিধা হয়ত তার কাছ থেকে পান নি ।
যা বলছিলাম, ইস্যু ! এর সমাধান কেবল আমরাই পারি । কোন বুদ্ধিজীবীর আর দ্বারস্থ নয়, কোন নেতার আর মিষ্টি কথায় নয় । আমরা যদি, সমকালীন সাংঘ্রশিক ইস্যুতে আগ্রহ না দেখাই/ আজে বাজে কথা কম বলি , তবেই হয়ত সম্ভব ! আজ জাতি কয়েকভাগে বিভক্ত। সত্য হল , দেশ কিন্তু কয়েকটা ব্যবসায়িক পরিবারের কাছে জিম্মি । তারাই কলকাঠি নাড়ে ।
ফেইসবুকে আর গালাগালি করে মন ভরছে না । স্থায়ী সমাধান চাই ! আপনাদের চোখের সামনে একের পর এক ইস্যু চলে আসছে । এর প্রধান কারণ, হল আমাদের বড় দুই দলের ঐক্যমতে পৌঁছানো । আমরা যে যেই দলের আদর্শের অনুসারী হই না কেন , আসুন আমরা এবার তাদের বাধ্য করি ঐক্যমতে পৌছাতে। আমি আপনি জাগলে বাকিরা ঠিকই জাগবে । আমার দেশ, আমার ভাগ্য অন্যর দ্বারা আর নির্দেশিত হতে দেওয়া যায় না ।

সকল যাবতীয় অতীত পুরান / কিংবা নতুন ইস্যুর ইস্তেফা দেন । যার যার রাজনৈতিক মতাদর্শের নেতাদের বাধ্য করেন । দুই নেত্রীকে দেশ গঠনে এগিয়ে আসতে । আমার দেশ, আমরাই এগিয়ে নিয়ে যাব !

যাবতীয় চিন্তা দর্শন একান্তই আমার । তাপরেও, অনেকের ভাল না লাগতেও পারে। তাদের জন্য দুঃখ ছাড়া আমার দেওয়ার কিছুই নেই আজ আমার ! জয় বাংলা !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×