somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজা ধসের কয়েকটি কেস ও সাম্প্রতিক যে ঘটনার অবতারণা হচ্ছে.। দুঃখ জন

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেস ১: বুধবার উদ্ধার শুরু হওয়ার পরই চ্যানেল ২৪ একটি মেয়েকে জীবিত উদ্ধারের ভিডিও দেখায়। মেয়েটির নাম নিসি। তার বাবা মা দেশের বাড়ি থেকে এসে হন্যে হয়ে সন্তানকে খুজে বেড়াচ্ছে। কিন্তু আজও তার সন্ধান মেলে নি। কোথায় গেল সে?

কেস ২: উদ্ধারকর্মীরা একজনকে ছবি দেখিয়েছে যে তার ভাগিনা মারা গেছে। ছবিতে তার ভাগিনার গায়ে কাফন পড়ানো। কিন্তু আজ ৪ দিনেও তার লাশের দেখা মেলে নি।

কেস ৩: গত পরশুদিন সাভারের আড়াপাড়ার একজনের লাশ তার পরিবারকে হস্তান্তর করা হলে তাকে দাফন করে দেয়া হয়। কিন্তু গতকাল সেই লাশ দিব্যি জীবিত হয়ে বাড়ি ফিরে এসেছে! কার লাশ কে নেয়? কার লাশ কাকে দেয়?

কেস ৪: আহত প্রত্যেককে জেলা প্রশাসকের মাধ্যমে ৫ হাজার টাকা করে দেয়ার কথা ছিল। কিন্তু শুধু সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই ৪৯ জনের সন্ধান পাওয়া গেছে যারা গত ৪দিনেও একটি টাকাও পায় নি। আর ৮ জনের বেশি মানুষ আমার কাছেই অভিযোগ করেছে যে, তারা ৫ হাজারের জায়গায় ৪ হাজার/সাড়ে ৪ হাজার টাকা করে পেয়েছে। টাকা গেল কোথায়? কার টাকা কে খায়?

কেস ৫: গত ৫দিন ধরে হাজার হাজার মানুষ সাভারের অধরচন্দ্র মাঠে খোলা আকাশের নিচে একটি লাশের অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু কে তাদের খোজ নেয়?

"অই ভাই... অই ভাই... অই ভাই, ও ভাই..... আমারে বাইর কইরা লইয়া যান। আমারে বাচান। আমারে বাচান। ওই ভাই আমারে বাচান। আমি বাইচ্চা যামু... আমার হাতটা করাত দিয়া কাইট্টা আমারে বাইর কইরা লন। ওই ভাই... আমার বাচ্চাটা বাসায়... অরে দুধ খাওয়াইতে হইবো। সকাল থেইক্কা দুধ খায় নাই। আমার বাচ্চাটা মইরা যাইবোগা।"
তিনি রানা প্লাজার ৩ তলায় ছিলেন। এখন যেটি আন্ডারগ্রাউন্ডের ভিতরে। ব্র্যাক ব্যাংকের বুথটার নিচে আন্ডারগ্রাউন্ডে একটা নামাজ ঘর আছে। সেটা মোটামুটি অক্ষত। তার পূর্বদিকের দেয়াল ভেঙে সেখান থেকে ৩০ ফিট ভিতরে একহাত উচ্চতার সুড়ঙ্গ করে সেখানে ঢুকে গেল এক দুঃসাহসিক তরুণ। ক্রল করে ঢুকতে গিয়ে তার হাত, পা বুক কেটে ক্ষতবিক্ষত। তবুও সেই নারীকে দেখে আসলো। তাকে পেইন কিলার ইঞ্জেকশন দিল। পানি দিল তাকে সাহস দিয়ে এলো। কথা দিল তার হাত কেটে তাকে বের করে আনবে। কিন্তু তাকে আর বের করে আনা গেল না। সে তার শিশুটিকে আর কোন দিন দুধ খাওয়াবে না। এরকম হাজার হাজার দুঃগল্প। কোনটা বলবো?
বুধবার সকাল ৯টায় চাপা পড়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমি তার এসব কথা শুনতে পাই। জীবন বাচাতে সে তার জীবিকা নির্বাহের মাধ্যম সেলাই মেশিনের নিচে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেই সেলাই মেশিনের নিচেই তার একটি হাত ডানা থেকে আটকে পড়েছিল। আর সেখানে ফাকা জায়গা বলতে উপরে-নীচে ও ডানে বামে এক হাত।

উফ! দুঃস্বপ্নেও কোনদিন যা দেখিনি তাই দেখতে হলো গত ৪টি দিন! আল্লাহ তাদের মাফ করে দিও।.

আর এরকম হাজার হাজার কেস আছে। কয়টা লিখবো? দমকে উঠা কান্না আর অবর্ণনীয় কষ্ট। এত লাশ আর এত লাশ... তাও এই লাশ নিয়েও রাজনীতি করতে হবে?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×