এসেছো ?
জমানো সব দুঃখ নিয়ে?
অঝোরে কেঁদে কেঁদে বলবে তো,
তা বেশ বলো আমাকে।
জাগতিক নিয়ম তো আর ভুল হয়না
দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ।
ভুল হয় তখন,
যখন দুঃখ আর সুখ বিলাবার জন্য আলাদা দুটি মানুষ থাকে,
কেউ সারাজীবন অনবরত শুনে যায় বহমান নদীর কথা,
কেউ ক্ষণকাল সঙ্গী হয়ে তোমায় নিয়ে আকাশে উড়ে বেড়ায়,
তারপর ধপ করে মাটিতে,
অজ্ঞান।
চেতনা।
একটা বৃত্ত।
ফিরে আসো আমার কাছে,
আমি ক্রেতা হয়ে বসে থাকি পথ চেয়ে,
বলবে, আমি শুনবো,
ভেঙে যাওয়া ডানা সেরে উঠবে,
আবার উড়বে।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



