somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

আমার পরিসংখ্যান

মায়াস্পর্শ
quote icon
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ঘ্রাণ

লিখেছেন মায়াস্পর্শ, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১৩

ভাবছিলাম, লিখবো কি লিখবো না। ব্লগে এমন লেখা কেউ হয়তো খুব একটা লেখেন না।
‘ঘ্রাণ’, আমার একটা নেশা। তবে সাধ্য অনুযায়ী আমি সস্তায় ঘ্রাণ (আতর, পারফিউম, বডি স্প্রে) ব্যবহার করি। আমার সর্বোচ্চ ব্যবহার করা একটা পারফিউম ছিল Sauvage Dior। ওটা কিনে আমি আর্থিক সংকটে পড়ে গিয়েছিলাম। ঐ যে বললাম, নেশা—তাই কিনেছিলাম।
প্রতিটি... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     like!

ক্লান্ত

লিখেছেন মায়াস্পর্শ, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০২

আমি ক্লান্ত, বেশ।
মাথা এলিয়ে বিশ্রাম নেবো তোমার কোলে।
তুমি কোথায়,
শেষ কবে এসেছিলে ?

বৃষ্টি এক পশলা ,শুধু মনে পরে সেদিন মেঘ ছিল,
কালো রাত্রির গর্জন।
অর্জুন গাছের ডালে আশ্রয় নেওয়া পাখি দুটো
আর বারান্দায় আমরা দুজন।

ফিসফিসিয়ে কানের কাছে বললে,
ঘুমাও,
আমি গভীর ঘুম।

ঝুম বৃষ্টির ছন্দে আমার জেগে ওঠা সহসা,
একটা শহরে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর ধীরে ধীরে একটা মানুষের পরিচয় হয়ে যায়।
আমার গল্পটাও ঠিক তেমন।২০০৮ থেকে ২০২১ প্রায় এক যুগ আমি মিউজিকের সাথে ছিলাম।... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২১৯ বার পঠিত     like!

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা দেখা একটু সাহস করে দিলাম। দেখি কেমন লাগে .............।




গুল্ম ফুল


শীতের দুপুরে বাসার সামনে বসে ছিলাম।... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ২৪৪ বার পঠিত     like!

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি বা থাকে না পাওয়ার?
-তুমি কি বেহায়া?
-খুব।
তোমার উদোম শরীর আমাকে উন্মাদ করে দেয়,
হায়ার কোনো ধার ধরে না,
আমি বেহায়া।... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে ৪০০-৫০০ টাকা দিয়ে দিতাম।
প্রত্যেকটা শোতেই যে ভালো পেমেন্ট পাওয়া যেত, তা নয়। কখনো কখনো শো করার পরও টাকা পাওয়া যেত... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩১৪ বার পঠিত     like!

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই হন্তারকের পলায়ন (সকলের সম্মুখেই)।

ধর্ষকের গ্রেপ্তার হইলো,
জবানবন্দি দিলো
''আমি স্বইচ্ছায় তাহাকে জোড় করিয়া ধর্ষণ করিয়াছি ,তারপর হত্যা করিয়াছি।''
কিছুটা... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

********

লিখেছেন মায়াস্পর্শ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৩

একটা পালক, খুব নরম
পরম আদরে রেখেছিলাম,
বুক পকেটে।
তোমার উড়তে খুব কষ্ট হচ্ছে,
তুমি ঝাপ্টা দিয়ে বললে
তা ফিরিয়ে দিতে,
আমি বিস্মিত হলাম না,
ফু দিয়ে উড়িয়ে দিলাম। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

নিঃশব্দে

লিখেছেন মায়াস্পর্শ, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪

তোমাকে পাবো না জেনেও ,
এই নিঃশব্দ পাগলামি আরও বেড়ে যাচ্ছে ,
এর মাঝে কত লেখা কবিতা হয়ে গেলো,
সেদিকে আমার ভ্রূক্ষেপ নেই।
তোমার চোখ আঁকা,
কপোলে চুমু খাওয়ার ইচ্ছে, অসমাপ্ত।
শিমুলের তুলো, বাতাসে উড়িয়েছি
কখনো তোমার কাছে গেলে,
বুকের মাঝে একবার শুধু ছুঁইয়ে নিও।

তুমি আমার হবে না জেনেও,
এই নিঃশব্দ পাগলামি আরও বেড়ে যাচ্ছে,
এর মাঝে কত ভুল শুধরে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি অন্তঃসার,
ঢের দূরত্বে তোমাকে না ছোঁয়া আমি সত্যই অংকশুন্য,
শুধু মনে পরে সে তো মহাকাল।
তুমি এলে ,
রুক্ষ মহীরুহের বুকে।

ডাগর... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ১৭৮ বার পঠিত     like!

ধোলাই-৭১

লিখেছেন মায়াস্পর্শ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:২২



মধ্যপ্রাচ্যে আছি। দেশে ফেরার টিকেট কাটা ছিল ২ তারিখে। এর মধ্যেই শুরু হয়ে গেলো যুদ্ধের দামামা।আমি আরবি বুঝিনা। এয়ারপোর্টে কাউকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলে বলে ''খালাস খালাস'' মাফি মাফি। আমিও বাংলায় বলি ''বাল''।এটা বলার পরে নিজের রাগ কিছুটা প্রশমিত হয়। যারা ইংরেজি বুঝেন তারা কেউ নেই কোনো বোর্ডিং... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩৭৮ বার পঠিত     like!

চাকা

লিখেছেন মায়াস্পর্শ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৭



বিভাজনের ছেলেবেলায় আমি ছিলাম মুক্ত পাশে,
গায়ে স্যান্ডো গেঞ্জি আর ইংলিশ প্যান্ট পড়ে,
শহরের রাস্তায় দৌড়িয়ে বেড়ানোর জীবন।
হাতে একটা শিশু গাছের ভাঙা ডাল,
পিটিয়ে পিটিয়ে পরিত্যক্ত হুন্ডার টায়ারকে
সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আনন্দ
এই জনমে আর হবে না।
সন্ধ্যা বেলায় গোলাপি রঙের শিশু শিক্ষা বইয়ে
হাতে খড়ি হইলেও,
জীবনটা মন্দ কাটছে না।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

''শিরোনাম লেখার শেষে আছে ''

লিখেছেন মায়াস্পর্শ, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৩

দুনিয়াতে বিভিন্ন ট্রেনিং,কোর্স, সার্টিফিকেশন, ডিগ্রি আছে ক্যারিয়ার এবং প্রফেশনাল গ্রোথের জন্য। যে যত বেশি এসব অর্জন করবে তার ভ্যালু বা দক্ষতা আরো বেশি হবে এটাই স্বাভাবিক।
সাদা চামড়ার পশ্চিমারা অনেক উন্নত,শালীন এবং ভদ্র লোক। দুনিয়ার সকল ভদ্রতা তাদের মাঝেই খুঁজে পাওয়া যায়। তাদের অভাব অনটনের কোনো বালাই নেই। পৃথিবীতে সৃষ্ট... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     like!

পেছন থেকে আর ডেকো না

লিখেছেন মায়াস্পর্শ, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

মায়া,
একদম বুকে হাত রেখে বলো তো,
আমি কি সত্যিই অনেক বদলে গেছি?
কারণে-অকারণে আর তোমাকে খুঁজি না,
চুপচাপ থাকি,একদম নিঃশব্দ।
যেমনটা তুমি এতদিন চেয়ে এসেছো,
প্রতিক্রিয়াহীন এক মানুষ।
কিন্তু বলো তো,
এই নীরবতা তোমার ভালো লাগবে ক’দিন?
খুব বেশি হলে
একটা ফুলের শুকিয়ে যাওয়া পর্যন্ত।
এত গভীর ভালোবাসার মাঝখানে
একটা সাধারণ প্রশ্ন
কবে থেকে জবাবদিহিতা হয়ে গেল?
তোমাদের ওই তথাকথিত আধুনিক ভালোবাসায়,
সাদা মনের... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ৩১০ বার পঠিত     like!

দুঃখ পাখি

লিখেছেন মায়াস্পর্শ, ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪১

এসেছো ?
জমানো সব দুঃখ নিয়ে?
অঝোরে কেঁদে কেঁদে বলবে তো,
তা বেশ বলো আমাকে।
জাগতিক নিয়ম তো আর ভুল হয়না
দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ।
ভুল হয় তখন,
যখন দুঃখ আর সুখ বিলাবার জন্য আলাদা দুটি মানুষ থাকে,
কেউ সারাজীবন অনবরত শুনে যায় বহমান নদীর কথা,
কেউ ক্ষণকাল সঙ্গী হয়ে তোমায় নিয়ে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৫৮১৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ