নিমন্ত্রণ
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
-চলো-কোথায়, কেন?
-যদি বলি মাঝরাত আহ্বান করছে চাঁদের আলো দেখতে,-মন্দ হয়না, কিন্তু তুমি তো আগ্রাসী।
-তাতে কি,বুনো হওয়ার দোল আমার বুকে। দুটি ঠোঁটের চুম্বনে নাহয় চাঁদের আলো ভিজে যাবে কিছুক্ষন, বলবে আমি স্বার্থক হয়েছি ভরা জোছনা ছড়িয়ে। -আমায় ভালোবাসো?
-খুব বেশি।এই ধরো যতটা আঁধার তোমার চুলে নেমে থাকে সারাক্ষন, তার চেয়েও ঢের বেশি,-ভালোবাসি।
-চলো-কোথায়, কেন?
-যদি বলি নক্ষত্ররাজি অধীর অপেক্ষায় আছে আমাদের আলিঙ্গনের সাক্ষী হতে, -ভোর হতে কতটা দেরি?
-আমার থেকে তোমার চোখের একটা পলক পর্যন্ত, -মন্দ হয় না, কিন্তু তুমি তো বিবাগী।
-তাতে কি, যদি হঠাৎ মাঝ আকাশে মেঘ জমে, তবে কলহ হবে মেঘের সাথে। -আমায় ভালোবাসো?
-খুব বেশি।এই ধরো যতটা তোমার বুকের নরমে ডুবে থাকে আমার মুখ, তার চেয়েও ঢের বেশি,-ভালোবাসি।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন