বয়স তিন বছর হওয়ার আগে যেসব শিশুকে চিপস, পিৎ জা ও বার্গারের মতো ফাস্টফুড বেশি খাওয়ানো হয়, তাদের বুদ্ধ্যঙ্ক বা আইকিউ দুর্বল হয়ে থাকে। সাম্প্রতিক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন একদল ব্রিটিশ গবেষক। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের আওতায় এই গবেষণা চালানো হয়। গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়।
গবেষকেরা হুঁশিয়ার করেছেন, বেশি করে ফাস্টফুড খাওয়ার ফলে এসব শিশুর মস্তিষ্কের ক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই বয়সী যেসব শিশুকে ফলমূল, শাকসবজিসহ ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, তাদের সঙ্গে ফাস্টফুড খাওয়া শিশুর আইকিউয়ের ব্যবধান হতে পারে পাঁচ পয়েন্ট।
গবেষকদের মতে, তিন বছর বয়সের আগে যেসব শিশু প্রচুর পরিমাণ ফাস্টফুড খায় এবং পরবর্তী সময় তাদের খাবার ও খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটালেও আইকিউর কোনো উন্নতি হয় না।
গবেষকেরা বলেন, একটি শিশুর জন্য প্রথম তিনটি বছর পুষ্টিকর খাবার খাওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এ সময় মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বাড়ে। তাঁদের মতে, যেসব শিশু ওই বয়সে চর্বি ও চিনিযুক্ত এবং প্রক্রিয়াজাত করা খাবার বেশি খায়, তারা ভিটামিন ও পুষ্টি আশানুরূপ পায় না।
গবেষক পলিন এমেট ও কেট নর্থস্টোন বলেন, তিন বছরের কম বয়সী শিশুর জন্য শাকসবজি ও ফলমূল খুব প্রয়োজনীয় খাবার। এসব খাবারে প্রচুর পুষ্টি থাকে, যা দ্রুত বাড়তে থাকা মস্তিষ্কের জন্য উপকারী। এতে শিশুদের মেধাশক্তি সবল হয়। আর তা হয় স্থায়ীভাবে। এর সুফল দেখা যায় পাঁচ বছর পর, অর্থাৎ আট বছর বয়সে। বয়স তিন বছর পার হওয়ার পর মস্তিষ্কের বৃদ্ধির হার কমে যায়। এ কারণে শিশুরা তখন পুষ্টিমানসম্পন্ন ভালো খাবার খেলেও তা আইকিউর বেলায় আগের মতো কার্যকর ভূমিকা রাখতে পারে না। ডেইলি মেইল।
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।