somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোটের সময় নস্টালজিক এই মন

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ এই সময়ে মনে পরে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অনুষ্টিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের কথা। তখন দুর্নীতির দায়ে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান কারাগারে । নির্বাচনে মোট ৯জন অংশ নিলেও কামরানের মূল প্রতিধ্বন্ধী ছিলেন মূলত পৌরসভার সাবেক দুই চেয়ারম্যান আফম কামাল ও বাবরুল হোসেন বাবুল । সংবাদ পত্র জগতের সাথে জড়িত থাকার সুবাদে প্রায় সব প্রার্থীর সাথেই কথা হতো । স্বভাবতই কামরান ভাই জেলে থাকায় তার পূত্র আরমান শিপলু নিয়মিত যোগাযোগ রাখতেন । আমরা এক ঝাক তরুণ সংবাদ কর্মী দৈনিক জালালাবাদের টেবিলে দিন রাত ব্যস্ত সময় পার করতাম নির্বাচনী নিউজ কাভার করতে । প্রথমদিকে প্রথমে আফম কামাল ও কামরানের মাঝে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাস থাকলে ও কামরানের মাতা যখন নির্বাচনী জনসভায় তার পুত্রের জন্য সিলেটবাসীর কাছে ভোট ভিক্ষা চান তারপর থেকেই 'সিম্পেথি' ভোটে কামরান অনেক এগিয়ে যান ।
আজ স্মৃতির জানালা খোলে অনেক কথাই মনে পরে । আমি এবং মিনহাজুল ইসলাম জাহেদ ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম নির্বাচন কমিশনে । আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন প্রয়াত তরুণ প্রতিভাবান সাংবাদিক বন্ধু নাজমুল হাসান, এনাম চৌধুরী ও আহবাব মোস্তফা খান । দিক নির্দেশনার জন্য ছিলেন শ্রদ্ধেয় আব্দুল কাদের তাপাদার, বার্তা সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী এবংআমজাদ হুসাইন । মনে পরে রাত পেরিয়ে ভোর প্রায় ৪ টার দিকে ভোট গণনা শেষ হলে আমি এবংমিনহাজ ভাই অফিসে ফিরি । তারপর নিউজ লিখে তা প্রেসে দিয়ে ছাপানোর পর পত্রিকা নিয়ে তবেই ঘরে ফিরি। আজ আরেকটি সিটি নির্বাচনের মুহুর্তে নস্টালজিয়ায় পেয়ে বসে মনের অজান্তে ।
আমাদের সেই সময়ের ডেস্কে কাজ করা তরুনদের কেউই আর এখন দৈনিক জালালাবাদে নেই । ভাগ্যান্নেষণে আমি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বিলেতে আস্তানা গেরেছি । একই অবস্থা এনাম চৌধুরীর। বিসিএস ক্যাডার হয়ে মিনহাজ ভাই উচ্চ পদের সরকারী চাকুরী নিয়ে ঢাকায় । সবাইকে কাদিয়ে বন্ধু নাজমুল ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে । শুধু তারুণ্যের অহংকার নিয়ে আহবাব এখনো জালালাবাদে কাজ করে যাচ্ছে নিরলসভাবে । আজ এই সময়ে সত্যি ভীষণভাবে মিস্ করছি আমার সেই সব বন্ধুদের ।মিস্ করছি ভোটের উত্তাপ । সেই সাথে ভীষণভাবে মনে পড়ছে একটি মুখ । তিনি হলেন প্রয়াত ফটো সাংবাদিক সিএম মারুফ ভাই ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×