somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাকির হোসেন ঝরাপাতা
আমি কবিও নই আমি সাংবাদিক ও নই তাই লেখার প্রকাশভঙ্গী আর শব্দ চয়নের মায়াজালে হয়তোবা আপনাদের বেধে রাখতে পারবো না, আমি শুধু যা দেখেছি বা জেনেছি সেটুকুই সবার সাথে ভাগ করে নিতে পারবো। ধন্যবাদ

আইন নাকি উপহাস

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর” “ধূমপান ক্যান্সারের কারণ” এগুলো সবাই জানে, কিন্তু যারা ধূমপান করে তারা জানে না যে তার পাশের লোকের জন্যও তার ধূমপান ক্ষতিকর, আর জানলেও মানে না। মানবেই বা কেন? আইন ত শুধুই গেজেটেই আছে। প্রয়োগের কেউ আছে কি? পাবলিক প্লেসে ধূমপান এবং স্বাস্থ ঝুকির কথা বিবেচনা করে সরকার আইন করেছে, সংশোধন করে জরিমান বাড়িয়েছে, লাভ কিছু হয়েছে বলে ত মনে হয় না। সবখানেই ত দেখি পাবলিক প্লেসে ধূমপান করছে, এমনকি বাসে বা অন্য যানবাহনেও এটা যেন সচারাচার একটা ঘটনা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, (সংশোধন) আইন, ২০১৩ এর মতে ‘পাবলিক প্লেস’ এবং ‘পাবলিক পরিবহণে’ ধূমপান নিষিদ্ধ করা হয়েছে, কেউ এই আইন না মানলে অনধিক ৩০০ টাকা জরিমানা দিতে হবে এবং পুনঃ পুনঃ একই অপরাধের জন্য ক্রমান্বয়ে দ্বিগুণ হারে জরিমানা করা হবে। তা ছাড়া আইন বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেসের’ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তাহলে কথা হচ্ছে পাবলিক প্লেস কি? আইনই ঠিক করে দিয়েছে পাবলিক প্লেস বলতে কি বুঝানো হবে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, বিভিন্ন অফিস, বিপণিবিতান, বাজার, ক্লিনিক ভবন, আদালত, চারিদিকে দেয়াল দেয়া রেস্টুরেন্ট, শিশুপার্ক, রেল স্টেশন ভবন, বাস স্টেশন ভবন, জনসমাবেশ, মেলা, বাসস্ট্যান্ড এবং বাসযাত্রীদের দাঁড়ানোর লাইন ও পাবলিক টয়লেট। আর ‘পাবলিক পরিবহণ’ বলতে বুঝানো হয়েছে মোটরগাড়ী, বাস, ট্রেন, জাহাজ, লঞ্চ বা যে কোন যান্ত্রিক জন-যানবাহন এবং উড়োজাহাজ।


এখন কথা হচ্ছে আপনি কি কখনই দেখেছেন কারো কাছ থেকে জরিমানা নিতে? জরিমানা ত দুরের কথা তাদের ভাব দেখলে মনে হয় পাবলিক প্লেসে ধূমপান করা তাদের অধিকার। কারা জরিমানা নিবে? হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ জন্য জরিমানা করতে পারবেন। তাহলে পাবলিক প্লেসের এই আইন বাস্তবায়নের ভার বর্তায় কার উপর? পুলিশ? হ্যা আইন প্রয়োগকারী সংস্থা হিসেবেই তাদেরই ত দায়িত্ব, কিন্তু আমি ত দেখি পুলিশই পাবলিক প্লেসে দাঁড়িয়ে নিশ্চিন্তে ধূমপান করে চলেছে, জরিমানা নেয়া কি তাদের দিয়ে হবে?


তাহলে আইন করে কি লাভ হল, সেই যদি দেদারছে পাবলিক প্লেসে চলতে থাকে ধূমপানের নামে বিষপান আর আমরা অধূমপায়ীদের অনুরোধ করে বলতে হয় “ভাই একটু পাশে গিয়ে ধূমপান করেন না” তখন আবার কেউ “আনস্মার্ট” আর “ক্ষেত” বলে গালি না দিলেই সই। তাহলে আইন নাকি উপহাস করা হল জনগনের সাথে, আইন করা যেমন সরকারের দায়িত্ব তার প্রয়োগের ভারও কিন্তু সরকারের উপরেই বর্তায়। ঠিক তখনই একটা কথা মনে চলে আসে, তাহলে কি বাংলাদেশে কোন আইনই মানা হয় না ? অবশ্যই হয়, আমি ত নিলক্ষেত মোড়ে একজন সার্জেন্ট কে প্রতিদিন দেখি সি এন জি চালদের পাশে দাড় করিয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র চেক করে জরিমানা করছে, আবার একদিন ঢাকায় এক বাইকে তিন জন উঠেছিলাম বলে আমাদের দুজন কে নেমে হেটে যেতে হয়েছিলো, আমরা আইন কে শ্রদ্ধা করেই হেটে রওনা দেই। তাহলে এই ধূমপানের আইনটি কেন প্রয়োগ করা যাচ্ছেনা, উপর মহল থেকে হয়ত কোন চাপ নেই, হয়ত জবাবদিহিতার অভাব, হয়ত সদিচ্ছার অভাব।



ফেসবুক

রেফারেন্সঃ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, (সংশোধন) আইন, ২০১৩


সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×