নির্জন রাত, দু:খের নৃত্য আর একটা চাঁদ
কেউ কোথাও জেগে নেই, আসিতেছে প্রভাত
তুমি আজ কল্পনা
রাতের পর রাত
তৃষ্ণার পর তৃষ্ণা
তবুও তোমাকে দেখার মিটেনা সাধ।।
আধার পেরিয়ে, ভোরের আলোয় ফুটে কুসুম
ফিরে আসে আবার নক্ষত্রের আগুন ঝরা রাত
তুমি আজ ওপারে
দূর থেকে বহু দূরে
জানি আসবেনা ফিরে
তবুও আকাশে ভেসে থাকে আধখানা চাঁদ
কেউ কোথাও জেগে নেই, আসিতেছে প্রভাত।।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


