
আধুনিকতার ইন্টারনেট যমানায় আজকের দিনে তরুণ-তরুণীর মুখে সবচেয়ে বিষ্ময়কর প্রশ্নগুলোর মধ্যে একটি হচ্ছে-
তোমার ফেসবুক আইডি নাই ?
যারা এমন প্রশ্ন করে তাদের কাছে ফেসবুক আইডি না থাকা মানে অন্যায়, যেন বা পাপবোধের শামিল।
এসব তরুণ-তরুণী যাদের ফেসবুক আইডি নাই তাদের ভাবে- অসামাজিক, অদ্ভুত, বোকা, সেকেলে, আনস্মার্ট ইত্যাদি এবং আরও অনেক কিছু।
কিন্তু বাস্তবতা হচ্ছে- অতিরিক্ত ফেসবুক আসক্তি যে তাকে দিন দিন অসামাজিক, কর্মহীন, দায়িত্বহীন, সময় জ্ঞানহীন ও কান্ডজ্ঞানহীন করে তুলছে সে আদও তা বুঝতে পারেনা। এবং এর ক্ষতিকর দিকগুলো তাকে বলা হলে সে মুখ বাকা করে পাল্টা যুক্তি দেয় এর উপকার ও ভাল দিকগুলো উল্লেখ করে।
ইদানিং তো কেউ কেউ আবার তাঁর মৃত্যুর পর কে এই সাধের আইডি পরিচালনা করবে তা নিয়েও বেশ চিন্তিত। এখন তাকে যদি বলা হয়-
তোমার কি কোন কোরআন শরিফ আছে ? উত্তর হবে না।
তুমি কি আরবী পড়তে পার ? উত্তর হবে (অধিকাংশের) না।
তোমার সংগ্রহে কি কোন হাদীস শরিফ আছে ? উত্তর হবে না।
ধর্ম-কর্ম পালন করতে যতটুকু জানা প্রয়োজন ততটুকুও তাদের জানা নেই। কিন্তু এই ব্যাপারে তারা মোটেও চিন্তিত নয়।
কারণ ওরা জেনে গেছে-যে যত আধুনিক সে তত ধর্মহীণ। ধর্মহীণতাই এখন ফ্যাশন। শাসন করবে কে ? বাবা-মা! তারাইতো ধর্ম পালন করেননা।
বাবা-মাও নিশ্চিতে থাকে। ছেলে-মেয়েতো খারাপ কিছু করছে না। শুধু নেট আর ফেসবুক নিয়ে সময় কাটায়।যাক বাহিরের গেঞ্জাম থেকে তো বাঁচা গেল, ঘরে থাকে আশে পাশে থাকে, ছেলে নষ্ট হওয়ার কোন সুযোগ নেই। এই আত্মতৃপ্তিতে ভোগে।
পুরাতন বন্ধুকে ফোন দেই।অনেক দিন হর। রিং হয় একবার, দুইবার। রিসিভ করে বলে-কে?
বলতো কে?
কন্ঠ চেনা চেনা লাগছে? কিন্তু বুঝতে পারছিনা কে?
আমি মাইদুল সরকার। তোমার বন্ধু। এত তারাতারি ভুলে গেলে /
না, না ভুলিনি। আসলে মোবাইল চুরি হওয়ার পর আর তোমার সাথে যোগাযোগ করতে পারিনি।
তোমাকে ফেসবুকে কত খুঁজেছি? পাইনি।
পাবে কি করে ফেসবুকেতো আমি নেই।
অ-তাইতো পাইনা। সবাই ফেসবুক চালায়, তুমি কি কর ?
আমি সামু চালাই।
মানে
মানে ব্লগে লেখালেখি করি।
তাই নাকি?
ভাই আমরাতো আর লিখতে পারবনা। তাই ফেসবুকে পড়ে থাকি।
থাক পড়ে থাক । ফেসবুক যে মধু তোমরাই জান।
ফোন রেখে দেই।
এভাবে অনেকেই যখন বলে ফেববুকে নেই কেন ?
আমি বলি ব্লগে আছি। ফেসবুকে থাকার কোন মানে নেই।
অনেকে যখন বলে-"সামহয়ার ইন ব্লগ" নতুন নাম শুনলাম।
বলে দেই-তোমার কাছে নতুন মনে হতে পারে। ব্লগ কিন্তু অনেক আগের।
উত্তরটা হয়-অ-অ।
তখন খুব হাসি পায়।
ছবি : ফেসবুক ইমেজ(এডিট করা), গুগল থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



