ভ্রমরের ডানা
২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের সহ-ব্লগার ও কবি-"ভ্রমরের ডানার" অনেক কবিতা ও লেখা চুরি হয়ে যাওয়ায় তিনি মনক্ষুন্ন হয়েছেন। সেই চোর ও চুরিকৃত কবিতা হাতেনাতে ধরে তিনি পোস্ট দিয়েছেন এবং প্রমান করেছেন সত্যি ব্লগ থেকে লেখা কপি হয়ে ফেবু বা অন্যকোথাও পেস্ট হচ্ছে।
হয়তো গনহারে লেখা চুরির জন্য তিনি ব্লগে অনেকদিন আসেননা তার কবিতার ডালি নিয়ে। ইতোমধ্যে ব্লগ কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছেন লেখা চুরি ঠেকাতে তা বেশ আলোচিত ও কার্যকর হয়েছে।
তবে আশার কথা ১৭/১১/১৭ তারিখ তিনি ব্লগে তার কবিতা নিয়ে আবারও হাজির হয়েছেন যা বেশ আনন্দের।
কবি-ভ্রমরের ডানাকে নিয়েই আমার এবারের কবিতা:
আমি হব হব
ভ্রমরের ডানা
উড়ব সারা দিন-মান
বিপুলা পৃথিবী আমার সীমানা।
তুমি হও ভ্রমরের ডানা
আহা! কে করেছে মানা।
আমি লিখব লিখব
ভ্রমরের ডানার মত
এ মনে জমানো কথা আছে
হাজার বছর ধরে যত।
তুমি হও ভ্রমরের ডানা
গল্প, কবিতা লিখতে দাও হানা।
আমি ভাবব ভাবব
ভ্রমরের ডানায় ভর করে
দেখব হাসিমুখে
কে মোরে পর করে ?
তুমি হও ভ্রমরের ডানার মত ভাবুক
চালাও ভাবনার চাবুক।
আমি রব রব
ভ্রমরের ডানার সাথে
ব্লগের রঙ্গিন বাড়িতে
দিন কিংবা মায়াবী রাতে।
তুমি রও তার সাথে মিশে
হারায়না কভু দিশে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন