অনেক অনেক ব্লগার ছিলেন এই ব্লগে এখন আছেন পুরাতন ও নতুন মিলে অনেকে। যারা একসময় ব্লগ মাতিয়েছেন তার আজ কে কোথায় কে জানে ? পুরনো কোন পোস্টে গেলে দেখা যায় বাহারী সব নাম ও প্রোপিক। ব্লগারদের অদ্ভুত ও সুন্দর প্রোপিকগুলো কেন যেন কদিন থেকে খুব টানছে। সেই ভাবটার পূর্ণ রূপ দিতেই ব্লগ সাগরে সাতরিয়ে কিছু তুলে এনেছি আপনাদের জন্য। একেবারে লিংকসহ যাতে ইচ্ছে হলেই ঢু মারতে পারেন, মতামত দিয়ে আসতে পারেন বা অবসরে পড়তে পারেন তাদের লিখনী।
কে জানে একদিন আমরা স্মৃতি হয়ে গেলে কেউ এমনি করে আমাদেরও খুঁজবে এই ব্লগ সমুদ্রে।
১ ।

শিশিরের বিন্দু ২০১৫ সালে সর্ব
শেষ পোস্ট দিয়েছেন।
২।

কাকঁন ২০১৩ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।
৩।

ছন্দ্বহীন ২০১১ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।
৪।

শোশমিতা ওনার ব্লগ বাড়ি শূন্য।
৫।

ইসরা007 ২০১৩ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।
৬।

মুনসী1612 ২০১৬ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।
৭।

মাহী ফ্লোরা ২০১৪ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।
৮।

আহমেদ সালাউদ্দিন
২০১৭ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।
৯।

শ্রাবণী
ব্লগবাড়ি শূণ্য করে রেখেছেন।
১০।

নৈশচারী
সর্বশেষ পোস্ট ছিল-২০১০ সালে।
আসলে যেন ব্লগের লেখার শেষ নেই, পড়ার শেষ নেই। ক্লিক করলেই হলো একটার পর একটা ভেসে উঠে লেখা। শুধু কি লেখা-লেখকের সাথে কথোপকথন। মন্তব্য প্রতি মন্তব্য আর আলাপন চলতেই থাকে। ব্লগার ও কবি বিজন রয়-কে ধন্যবাদ তার সর্বশেষ পোস্টের সূত্র ধরেই অনেক অনেক লেখা পড়া হলো। অনেক ব্লগারদের জানা হলো। আসলেই মানুষ থাকেনা কিন্তু থাকে তার কীর্তি থাকে স্মৃতি।
আগামীর নতুন দিনের নতুন ব্লগাদের মাঝে আমরাও হবো স্মৃতিপাঠ। যারা আজ জীবনের রসায়নে বয়ে চলছি জীবন সময়ের স্রোতে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



