somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমন জুবায়ের মৃত্যুর পরও অমর এক ব্লগার

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইমন জুবায়ের

বাংলা ব্লগ তথা সামু ব্লগকে যিনি দিয়েগেছেন অকাতরে তার মেধা, মননের অমূল্য সম্পদ তিনি ২য় জীবনে চলে যাওয়া ব্লগার ইমন জুবায়ের।

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।


এই দু’লাইন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কি গভীর উপলব্ধি তার। তিনি আমাদের মাঝে নাই। তাতে কি ? তার সৃষ্টিতো রয়েছে। যখনই মনে পড়ে তখনই তার ব্লগ বাড়িতে আসি, পড়ি কোন লেখা। কোন দিন উত্তর পাবনা জেনেও মন্তব্য করি। তার এত চমৎকার লেখা/লিখনী পড়ে মন্তব্য না করে চলে আসাটা তার প্রতি অশ্রদ্ধা।

মাঝে মাঝে ব্লগে শুনতাম ইমন জুবায়েরের কথা। তার লেখার কথা। সেই থেকে তার লেখা পড়ার জন্য উৎসাহিত হয়ে ছিলাম। কিন্তু কোন লিংক পেতামনা। অনেকের কাছে লিংক চেয়েছি। পাইনি। মন খারাপ হয়েছে। অবশেষে ব্লগার স্বপ্নবাজ সৌরভ ও রাজিব নূর সেই প্রতিক্ষিত লিংকটি দিয়েছেন। ধন্যবাদ আপনাদের দুইজনকে।

সাথে সাথে তার ব্লগে ঢুকলাম। তার সর্বশেষ পোস্ট অতিপ্রাকৃত গল্প: সতরই জুলাই পড়লাম। পড়ে কি যে মুগ্ধ হলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই গল্পটাই কি তার চলে যাওয়ার ইংগিত ছিল? তা আমাকে বেশ ভাবাল। হতেও পারে নাও হতে পারে। আস্তে আস্তে আরও কয়েকটি পোস্ট পড়লাম। এত ভাল লিখেন কি করে একজন মানুষ-ভেবে পেলাম না। বেঁচে থাকলে হয়তো তার সাথে সখ্য হতো। হতো মত বিনিময়। ব্লগকে দিতেন আরও সুন্দর কিছু উপহার। কিন্তু ২০১৩ সালেই শ্বাস কস্টে তিনি মারা যান। আর আমি ব্লগ শুরু করি ২০১৬ সালে। তার সাথে যদিও কথা হয়নি, হয়নি পরিচয়। তবুও তাকে কেন যেন আপন মনে হয়। সেদিন শুক্রবারে নামাজের পর মুনাজের সময় তার কথা মনে হলো। দুআ করলাম তিনি যেন স্বর্গবাসী হোন। কিছু দানও করলাম তার নামে যদি এর বিনিময় পেয়ে থাকেন তবেই এই সম্পর্কের স্বার্থকথা। কারণ অনন্তের ওপারে নেক আমল ছাড়া কোন কিছুই কাজে আসেনা।

ভাল থাকুন ইমন ভাই। অনেক অনেক ভাল থাকুন সেই জীবনে, যে জীবনের শেষ নেই।

উৎসর্গ- অদেখা ইমন জুবায়েরকে । যিনি ব্লগ-কে করেছেন সমৃদ্ধ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×