
আর যদি কোন পোস্ট না দেই.........................তবে কি অন্যায় হবে। আমাকে খুজতে আসবে কি কেউ কেয়া পাতার নৌকায় চড়ে আমার ব্লগ বাড়িতে।
সময়ের সাথে ধুসর পান্ডুলিপির মত স্মৃতিওতো একদিন মলিন হয়ে যাবে। তবুও কারো হৃদয়ে হয়তো রয়ে যাব যতনে। আমি নক্ষত্র নই যে আলো ছড়াবো তবুও ভিজে বাতাসের জোনাকী হয়ে ফিরে ফিরে আসবো তোমাদের মাঝে।
ভালোবাসা সীমাহীন এ জীবন সীমাহীন নয়তো, এই মিলন মেলা ছেড়ে কোথায় যাব, বিরহে মরেই যাব হয়তো।
এই ভরা বর্ষায় কদমের ফুলে নব নব যত পরিচয় যাবেনাতো কেউ ভুলে ? তবুও আমরা এগিয়ে যাই স্বপ্নের সিড়ি বেয়ে, জীবনের গান গেয়ে, সামনে অনন্ত অন্ধকারে কিংবা আলোর সরোবরে।
ছবি-নিজের আকা।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




