
আপনি লেখালেখি করেন ভাল কথা। আপনার একটি গল্প রবীন্দ্রনাথ বা বনফুলের গল্পের চেয়ে ভাল হলো কিন্তু ৯৫% বাঙালি তা মানতে পারবে না। কারণ তারা ধরেই নিয়েছে আর কোন কালেই রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের চেয়ে কেউ ভাল লিখতে পারবে না।
কেউ যদি আপনার প্রসংশা করে বলে রবীন্দ্রনাথের গল্পের মত হয়েছে কিংবা জীবনানন্দের কবিতার মতই হয়েছে তবে ঐসকল লোক বলবে এটা কবি গুরুর থেকে ধার করা বা জীবন বাবুর লেখা থেকে নকল করা হয়েছে।
এরকম সৃষ্টিশীল সব ক্ষেত্রেই আগে থেকে ধরে নেওয়ার যে প্রবণতা বোধ করি তা পৃথিবীর সব দেশেই আছে। রেকর্ডের জন্ম যদি হয় আরেকটি রেকর্ড ভেঙ্গে ফেলার জন্য তবে লেখা লেখি বা অন্য যে কোন ক্ষেত্রে কেন বিখ্যাতদের চেয়ে বিখ্যাত হওয়া যাবে না ?
আমার মনে হয় এমন বধ্যমূল ধ্যান ধারণা পরিবর্তন হলেই কেবল সঠিক মর্যাদা পাওয়া সম্ভব।
ছবি-নিজের করা ডিজাইন।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




