
আমাদের প্রেমের অসমাপ্ত চুম্বনগুলো যেন;
হারিয়ে যাওয়া এক সুতো কাঁটা ঘুড়ি
প্রজাপতি রঙ্গিন ডানা মেললে
হাতছানি দেয় কবেকার সেই রেশমি চুড়ি।
আমরা মনের বনে হারিয়ে গিয়েছিলাম
অরণ্যে-সমুদ্রে নিমগ্ন ভ্রমণে
যেথায় স্বপ্নেরমত একাকার হয়ে গেছে
আসমান আর ধরণী গোপন চুম্বনে।
অতীত স্মৃতিচারণে প্রেমের দিনগুলোর;
মনে পড়ে গাঢ় মেলামেশা
বহতা জীবনে কেবল ভেসে চলেছি
বুকের ভিতরে এখনো প্রেমের পিপাসা।
অসমাপ্ত চুম্বনগুলো তোমারেই খুঁজে ফিরে
স্বাদ পেতে চায় পূর্নতার
বুঝে গেছি অনেক পরে যখন অন্ধকারে
চাইলেই পূরণ হয় না কিছু শূণ্যতার।
ছবি-নিজের আঁকা।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



