প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-০৮
১৩ ই জুন, ২০২২ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দু’দিন থেকেই মেয়ে বলছে তাকে শিশু পার্কে নিয়ে যাওয়ার জন্য। গ্রাম থেকে ঘুরে আসার পর কয়েকদিন আর বাহিরে যাওয়া হয়নি।
তাই সে আবদারের সুরে বলছে- কত দিন শিশু পার্কে যাইনা। গত শনিবার বিকেলে ঘুম থেকে উঠে সে বায়না ধরেছে শিশু পার্কে যাবেই। স্বপরিবারে গেলাম কর্ণফুলী শিশুপার্ক। বিভিন্ন রাইডে চড়ার পর সে বায়না ধরল এরোপ্লেনে উঠবে কিন্তু এখানে কোনো বাচ্চা নেই সন্ধ্যা হয়ে যাওয়ায় তাই সে মন খারাপ করে বসে আছে এবং রাইট কেন চালু হচ্ছে না বারবার জিজ্ঞেস করছে। আমি ছবি উঠাতে চাচ্ছি কিন্তু সে মুখ ঘুরিয়ে রাখছে তাই বাধ্য হয়ে বললাম ক্যারাছনী ঠিক হয়ে বস। এর আগে সূর্যমুখী ফুলের সামনে নিয়েও তার ভাল ছবি উঠাতে পারিনি।
শিশু পার্ক থেকে বেরিয়ে জাম্বুরি পার্ক হাটাহাটি করে বাসায় ফিরলাম। রাতে শোয়ার সময় সে বারবার মোবাইল চাচ্ছে মোবাইলের অ্যাপস-এ ছবি আঁকার জন্য। তখন আবারও বললাম তুমি ক্যারাছনী হয়ে গেছে। সে তার মাকে বলল, আম্মু ক্যারাছনী কিগো ? ভুত নাকি ?
তার আম্মু বলল, না ভুত নয়। যে ছেলে বাচ্চারা কথা শুনেনা তাকে বলে ক্যারাইচ্ছা আর যে মেয়ে বাচ্চারা কথা শুনতে চায় না তাকে বলে ক্যারাছনী। সে বলল আব্বু আম্মুকে পার্কেও ছবি উঠানোর সময় ক্যারাছনী বলেছে আবার এখনো বলেছে। তুমি আব্বুকে বকা দিয়ে দাও।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২২ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন