ঈদের আবেদন ও আনন্দ ছোটবেলায় সবচেয়ে বেশি
২৩ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতই দিন যাচ্ছে যতই বড় হচ্ছি আমার মনে হচ্ছে ঈদের আনন্দ ততই কমে যাচ্ছে। ছোটবেলায় ঈদের জন্য অপেক্ষা করতাম নতুন জামা জুতার জন্য অপেক্ষায় থাকতাম । কেউ যাতে সেই নতুন জামা জুতো না দেখে ফেলে লুকিয়ে রাখতাম। দেখে ফেললেই বুঝি ঈদের আনন্দ কমে যাবে আহা আমার ছেলেবেলা .....। আমার মনে হয় আমাদের জেনারেশন এর অধিকাংশ ছেলে-মেয়ের ঈদ আনন্দ এরকমই ছিল।
অথচ এখন পরিবার-পরিজন, বাবা-মা, আত্মীয়-স্বজন, শ্বশুর শাশুড়ি সবার জন্য কেনাকাটা করে নিজের জন্য কিছু না কিনলেও খারাপ লাগে না । বরং সবাইকে দিতে পেরেছি সেটাই সবচেয়ে আনন্দের মনে হয়।
আগে আশেপাশে সবার ঘরে ঘরে গিয়ে সেমাই পায়েশ পিঠা খাওয়া হতো। এখনো প্রতি ঘরে ঘরে সেমাই সিন্নি নুডলস পায়েস পিঠাসহ আরো হরেক রকম খাবার রান্না হয়। কিন্তু আগের মত কেউ আর তেমন কারও বাড়িতে যায় না কিংবা ব্যস্ততায় যাওয়া হয়ে ওঠে না। আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম এমন সময় বাড়িতে মেহমান আসায় মেয়েকে রেখে চলে এলাম। আমার মেয়েও বন্ধুর ছেলে মেয়ের সাথে ভালো সময় কাটালো। প্রায় ঘন্টাখানেক পর আবার গেলাম। কথা হল, নাস্তা খাওয়া হলো অনেক। ঘুরে ফিরে সেই ছেলেবেলার কথায় ফিরে গেলাম। ওদেরকে বলার পরেও ওরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে আমাদের বাড়ি এলোনা। এভাবেই দিন দিন ঈদ আনন্দ কমে যাচ্ছে। ঈদের আনন্দ কমে না যাক সবার পরিপূর্ণ ঈদ আনন্দ হোক সেই কামনা করি।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন