somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসএনসি-লাভালিনের ওপর বিশ্ব ব্যাংকের নিষেধাজ্ঞা

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক।

সেইসঙ্গে এসএনসি-লাভালিনের শতাধিক সহযোগী প্রতিষ্ঠানকেও একই মেয়াদের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে, যা বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ নিষেধাজ্ঞা।

বুধবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পদ্মা প্রকল্পে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ব্যাংকের সঙ্গে আলোচনায় সমঝোতার ভিত্তিতে এই নিষেধাজ্ঞা মেনে নিয়েছে এসএনসি-লাভালিন।

বিবৃতিতে বলা হয়, পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের মধ্যেই কম্বোডিয়ায় পল্লী বিদ্যুতায়নের একটি প্রকল্পে

এসএনসি লাভালিনের দুর্নীতির অভিযোগ বিশ্ব ব্যাংকের কাছে আসে।

তবে প্রতিষ্ঠানটি সমঝোতা অনুযায়ী সব শর্ত অনুসরণ করলে আট বছর পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।

বিশ্বব্যংকের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট লিওনার্ড ম্যাকার্থি বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠানটির দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ার পরপরই আমরা বিষয়টি রয়্যাল কানাডীয় পুলিশকে জানিয়েছি। দুর্নীতি ও জালিয়াতির ঝুঁকি কমিয়ে আনার যে প্রতিশ্রুতি এসএনসি-লাভালিন বিশ্ব ব্যাংককে দিয়েছে, তা তারা নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করবে বলেই আমি আশা করি।”

পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দেয়ার কথা থাকলেও দুর্নীতি অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর গত জানুয়ারির শেষে বাংলাদেশ সরকার তাদের ‘না’ করে দেয়।

এই প্রকল্পের কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ সাধার অভিযোগে এসএনসি-লাভালিনের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল ও আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহের বিচার চলছে কানাডায়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে কানাডায় এসএনসি-লাভালিন কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করে সে দেশের পুলিশ।

বিশ্ব ব্যাংক অভিযোগ আনার পর দুর্নীতি দমন কমিশন রাজধানীর বনানী থানায় সাত জনকে আসামি করে যে মামলা করেছে, তাতেও আসামি করা হয়েছে ওই দুই জনকে।

এই মামলায় সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌস ছাড়াও যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা এবং এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পারস্পারিক যোগসাজসে ঘুষ লেনদেনের ষড়যন্ত্র করার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের তদারকি পরামর্শকের কাজ এর অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে পাইয়ে দেয়ার ব্যবস্থা করে। এসএনসি লাভালিন ওই কার্যাদেশ পেলে ‘ঘুষ লেনদেন ’সম্পন্ন হতো।

পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগের জন্য ড. জামিলুর রেজার নেতৃত্বাধীন মূল্যায়ন কমিটি পাঁচটি কোম্পানির নাম তালিকায় রেখেছিল। এই পাঁচ কোম্পানির প্রথমটি ছিল এসএনসি-লাভালিন।

বিশ্ব ব্যাংকের অভিযোগ ও কানডীয় পুলিশের তদন্তের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে রমেশ শাহর একটি ডায়েরি, যাতে ‘সম্ভাব্য ঘুষ বণ্টনের’ একটি তালিকা রয়েছে।

ওই তালিকায় অন্য অনেকের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মশিউর রহমান এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নামও রয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

ওই ডায়রির তথ্যের ভিত্তিতে গত বছর শেষ দিকে বাংলাদেশ সরকারকে একটি প্রতিবেদনও পাঠায় বিশ্ব ব্যাংক।

সরকার পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার ঘোষণা দেয়ার পর নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

মালয়শিয়া সরকার ও চীনের একটি কনসোর্টিয়াম পদ্মা প্রকল্পে বিনিয়োগের জন্য প্রস্তাব দিলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতোমধ্যে জানিয়েছেন, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের জন্য জুনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র ডাকা হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×