somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এডিপি বেড়েছে এক-তৃতীয়াংশ

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শেষ বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য খরচ চলতি অর্থ বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে আগামী অর্থবছরের জন্য প্রায় ৭৪ হাজার কোটি টাকার এডিপি অনুমোদিত হয়।

চলতি অর্থবছরের বাজেটে মূল এডিপির আকার ধরা হয়েছিলো ৫৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৫২ হাজার ৩৬৬ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন কর্মকাণ্ডে বেশি মনোযোগের কারণ এডিপি বরাদ্দ বেড়েছে কি না- প্রশ্ন করা হলে তা নাকচ করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

তিনি বলেন, “এবারই প্রথম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের জন্য বরাদ্দ এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে কারণেই নতুন এডিপির আকার একটু বেশি মনে হতে পারে।”

এবারের এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা, এর মধ্যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ ৮ হাজার ১১৪ কোটি টাকা।

এই এডিপি বাস্তবায়নে বিদেশ থেকে প্রকল্প সাহায্য হিসেবে আসবে ২৪ হাজার ৮৬৩ কোটি টাকা। স্থানীয় মুদ্রা খরচ ধরা হয়েছে ৪৯ হাজার ৪২১ কোটি টাকা।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দসহ নতুন এডিপিতে চলতি এডিপির চেয়ে বরাদ্দ বাড়ছে ৩৪ দশমিক ৫ শতাংশ। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ ছাড়া আগামী এডিপি’র বরাদ্দ বাড়ছে ১৯ দশমিক ৭৬ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, ২০১৩-১৪ অর্থবছরের এডিপি’র মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ১৭৬টি। এর মধ্যে নতুন প্রকল্প ৫০টি। স্বায়ত্তশাসিত প্রকল্পের সংখ্যা ১৩০টি।

৯৭৩টি পুরনো প্রকল্প। অর্থ্যাৎ এই প্রকল্পগুলো চলতি ২০১২-১৩ অর্থবছরের এডিপি থেকে নতুন এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পদ্মা সেতুর জন্য ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিবহন খাতে সবচেয়ে বেশি ১৫ হাজার ৩৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপির ২৩ শতাংশ।

বিদ্যুৎ খাতে ৯ হাজার ৫৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপির ১৩ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এডিপি বাস্তবায়নের হার ৪৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিলো ৪৫ শতাংশ।

আর ২০১১-১২ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৯৪ শতাংশ।

অতীতে দেখা গেছে, যে কোনো সরকারের শেষ বছরে এডিপি বাস্তবায়নের হার অন্য যে কোনো বছরের চেয়ে বেশি হয়ে থাকে।

পাঁচ বছরের চিত্র

গত পাঁচ বছরের এডিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় দেখা যায়, ২০০৬-০৭ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২৬ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ২১ হাজার ৬০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

২০০৭-০৮ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

২০০৮-০৯ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

২০০৯-১০ অর্থবছরে ৩০ হাজার ৫০০ কোটি টাকার এডিপি কাঁটছাট করে নামিয়ে আনা হয় ২৮ হাজার ৫০০ কোটি টাকায়।

২০১০-১১ অর্থবছরে মূল এডিপি ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা, সংশোধন করে কমিয়ে আনা হয় ৩৫ হাজার ৮৮০ কোটি টাকায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×