somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নযোগ্য : অর্থমন্ত্রী

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তার প্রতিটি বাজেটই উচ্চাভিলাষী ছিল এবং তিনি তা বাস্তবায়ন করেও দেখিছেন।

শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন তিনি বলেন, এ বাজেট উচ্চাভিলাষী হলেও ‘অত্যন্ত বাস্তবায়নযোগ্য’। প্রথা অনুযায়ী বজেটের পরদিন মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সরকারের জ্যেষ্ঠ কর্মকতাদের নিয়ে সাংবাদিকদের সামনে আসেন অর্থমন্ত্রী।

বাজেট নিয়ে বিভিন্ন পত্রিকার শিনোনাম তুলে ধরে মন্ত্রী বলেন, “এটা উচ্চাভিলাষী বটেই। আপানারা জানেন আমার সব বাজেটই উচ্চাভিলাষী ছিল। তবে তা বাস্তবায়ন করে দেখিয়েছি। এ নিয়ে ব্যাখ্যা দেয়ার কোনো প্রযোজন নেই। আমার সব বাজেটই জনতুষ্টির বাজেট।”

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারের শেষ বছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করে অর্থমন্ত্রী, যাতে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

২০১৩-১৪ অর্থবছরের এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা আসবে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে।

বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ। এই ঘাটতি মেটানো হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অভ্যন্তরীণ ব্যাংক ঋণ থেকে।

মুহিতের দেয়া এই বাজেট তিনটি সরকারের মধ্যে দিয়ে বাস্তবায়ন হবে- একটি বেসরকারি গবেষণা সংস্থা এবং কয়েকজন অর্থনীতিবিদের এমন বক্তব্যের জবাবে সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, “আমি কয়েকটি বিষয় পরিষ্কার করতে চাই। তিন সরকার নয়, দুই সরকার এই বাজেট বাস্তবায়ন করবে।”

এ বিষয়ে পরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ও আগামী সরকারের মাঝখানে নির্চাচনকালীন অন্তবর্তী সরকার থাকলেও তাতে বর্তমান সরকারের একটি ‘শক্ত অবস্থান’ থাকবে।

নির্বাচনের বছরে বাজেটের রাজস্ব আয়ের লক্ষমাত্রা পূরণ নিয়ে সংশয়ের জবাবে তিনি বলেন, “অর্থায়নের ব্যবস্থা নেই-এমন মন্তব্য ভ্রান্তিমূলক। বিদেশি সাহায্য অন্যবারের তুলনায় বেশি ধরা হয়েছে কারণ এ বছর সাহায্য আসার পরিমাণ লক্ষ্যণীয়। আগামী বছর আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি।”

গত ৫ বছরে সরকার যে রাজস্ব আদায় করে দেখিয়েছে, গত ৩০ বছরেও তা হয়নি বলেও তা মন্তব্য করেন তিনি।

মোবাইল ফোনের সিমকার্ড আমদানিতে শুল্ক বেশি হওয়ায় বাজারে একটি কোম্পানির মনোপলি সৃষ্টি হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “আমাদের উদ্দেশ্য এই মনোপেলি ভাঙ্গা, যাতে অন্যরাও সমান সুযোগ পায়।”

পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন মোবাইল ফোন অপারেটরদের ক্ষেত্রে প্রযোজ্য কর্পোরেট করের পার্থক্য কমিয়ে আনার জন্যই এর পরিমাণ ৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোকে বর্তমানে ৪৫ শতাংশ কর্পোরেট কর দিতে হয়।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×