somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকাল হলেই চার সিটি কর্পোরেশন নিবাচন চলছে নানা সমিকর (না পড়লে মিস করবেন)

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের ৬৫২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচনে ভোটগ্রহণ হবে।

জাতীয় নির্বাচনের ছয় মাস বাকি থাকতে চার সিটি কর্পোরেশনের এই নির্বাচনকে প্রধান দুই রাজনৈতিক দলই গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রতি সিটিতে মেয়র পদে তিনজন করে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার প্রতিটি সিটির একটি করে ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। বাকি সব কেন্দ্রে ভোট হবে ব্যালট পেপার ব্যবহার করে সনাতন পদ্ধতিতে।

আর নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ডের প্রায় ২০ হাজার সদস্য।

চার নগরীতে এই নির্বাচন পরিচানায় ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৮০ হাজার ৩০০ টাকা, যার মধ্যে ৭০ শতাংশই যাবে আইন-শৃঙ্খলা রক্ষায়।

নির্বাচন পরিচালনায় থাকবেন কমিশনের ১২ হাজারেরও বেশি কর্মকর্তা। আর দেশি-বিদেশি মিলিয়ে প্রায় সাড়ে ৬ শ’ পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

রাজশাহী

# ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন।

# ২০টি সংরক্ষিত এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১৩৭টি, ভোটকক্ষ: ৮৭১টি।

# মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

# মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতীক তালা।

১৮ দলীয় জোটের সমর্থনে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল ; তার প্রতীক আনারস।

আর সাবেক জামায়াত কর্মী হাবিবুর রহমান লড়ছেন চশমা প্রতীক নিয়ে।

# রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

# এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ২০টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন ৬ হাজার ৮২৩ জন।

# ১৯৮৭ সালের ১ অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়।

খুলনা

# ভোটার ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন। এর মধ্যে নারী ২ লাখ ১৬ হাজার ৬২ এবং পুরুষ ২ লাখ ২৪ হাজার ৫০৪ জন।

# ১০টি সংরক্ষিত এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ২৮৮টি, ভোটকক্ষ: ১৪২৮টি।

# মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৩৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

# মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের মহানগর সভাপতি ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক লড়ছেন তালা প্রতীক নিয়ে।

১৮ দলীয় জোটের সমর্থনে লড়ছেন বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ; তার প্রতীক আনারস।

আর জাতীয় পার্টি (এ) জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

# বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক খুলনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

# খুলনার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ২১টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন ৬ হাজার ২৩৭ জন ভোটার।

# খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হয় ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর।

বরিশাল

# ভোটার ২ লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩ হাজার ৬৩২ এবং পুরুষ ১ লাখ ১১ হাজার ২৫৭ জন।

# ১০টি সংরক্ষিত এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১০০টি, ভোটকক্ষ: ৬১৪টি।

# মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৬৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

# মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন; তার প্রতীক টেলিভিশন।

১৮ দলীয় জোটের সমর্থনে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল লড়ছেন আনারস প্রতীক নিয়ে।

আর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের প্রতীক দোয়াত-কলম।

# খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকতা মুজিবুর রহমান বরিশালের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

# বরিশালের ১৬ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে ১২টি কক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেবেন ৪ হাজার ২৮১ জন ভোটার।

# সিলেট সিটি কর্পোরেশন কাজ শুরু করে ২০০২ সালে।

সিলেট

# ভোটার ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ এবং পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৮১ জন।

# ৯টি সংরক্ষিত এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১২৮টি, ভোটকক্ষ: ৮৯৬টি।

# মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৩৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

# মেয়র পদে ক্ষমতাসীন মহাজোটের সমর্থন নিয়ে নাগরিক কমিটির প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান লড়ছেন আনারস নিয়ে।

১৮ দলীয় জোটের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিভিশন প্রতীক নিয়ে লড়ছেন।

আর ব্যবসায়ী সালাহ উদ্দিন রিমনের প্রতীক তালা।

# সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকতা এস এম এজহারুল হক এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

# এ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ২০টি কক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেবেন ৬ হাজার ২৮৩ জন ভোটার।

# ২০০২ সালে বরিশাল সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়।

২০০৮ সালের চিত্র

রাজশাহী: বিগত নির্বাচনে মেয়র পদে ১৫ জন, ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলার পদে ২০৩ জন এবং সংরক্ষিত ১০টি পদে ৬৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন ২ লাখ ৫৮ হাজার ৭৬৯ জন।

খুলনা: এ সিটি কর্পোরেশনে গত নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ২০৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন নির্বাচনে অংশ নেন। ভোটার ছিলেন ৩ লাখ ৯৯ হাজার ৩৯৮ জন।

বরিশাল: গতবার বরিশালে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ১৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন নির্বাচনে অংশ নেন। ভোটার ছিলেন এক লাখ ৭৯ হাজার ২৯৩ জন।

সিলেট: গতবারের নির্বাচনে সিলেট সিটিতে মেয়র পদে ১৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন ২ লাখ ৫৬ হাজার ২৩৭ জন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×