somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মঈনুদ্দিন
সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

৫লক্ষ শিক্ষক-কর্মচারী কিছুইনা!? It's completely bogus! also,rubbish!

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় সকলে,
সালাম, আদাব আর শুভেচ্ছা নিবেন। আশা করি ভালোই আছেন!!!??? আমরা মধ্যবিত্ত আর গরীব গোবরা ভালো না থেকেও ভালোই আছি ।এই শিখেছি আশৈশব বাবা-মা আর গুরুজনদের কাছ থেকে। কারণ, তা না বললে পাপ হবে।হ্যাঁ, তাই বলছি আল্‌হাম্‌দুলিল্লাহ।বহু কষ্টে থেকেও ভালোই আছি। ভালোতো থাকতেই হবে। কিন্তু, বাস্তবতা এই- আধপেটা হয়ে আধাজল খেয়ে মহান ব্রত সাধনা করে যাচ্ছি, যাচ্ছেন। ক্ষুধা, তৃষ্ণা, লজ্জা, লাঞ্চনা, গঞ্জনা, পাওনাদারের অভিশাপ, ধাওয়া খেয়ে খেয়ে দেড়মাসে একবার থোক মঞ্জুরী পেয়ে শীতে কেঁপে, ঝড় তুফানে চিঁড়ে চেপ্টা আর গ্রীষ্মের বহ্ণিশিখায় ঘেমে-নেয়ে একসা হয়েও নিজের কর্মেই নিয়োজিত আছি,আছেন।এখন আবার সেই সাথে যুক্ত হয়েছে আর এক চরম পরম গৌরবময় অনিশ্চয়তা; নতুন পে-স্কেল পাবোতো? মহা যন্ত্রণাদায়ক! সেটা যদি হয় তবে, কবে থেকেইবা? নাকি, আদৌ পাবোনা!! সবটাই কী ফেইক? প্রজাতন্ত্রের মহান, সদাশয় সরকার নিশ্চুপ কেন? শিক্ষকদেরকে সান্তনা দিতে কেনইবা মাননীয় শিক্ষামন্ত্রী বা তাঁর দপ্তরের কোন মুখপাত্র পর্যন্ত মুখ খুলছেননা? তাহলে কী শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিষয়ে ওয়াকিবহাল নহেন? আর যদি হবেনই তাহলে তিনিও কিছু বলছেননা কেন? তাও কি সম্ভব? তাহলে কি বুঝব আমাদের এ বিশাল আর অপরিসীম অবদান্ সমূহকে পায়ে ঠেলে দিচ্ছেন? যদি তা না হবে তাহলে পরিসংখ্যান কি বলে দেখি না কেন? বাংলাদেশে ৩৬৮৮ টি কলেজে ৯২,২১০ জন শিক্ষক যার শিক্ষার্থী সংখ্যা ২১,৭১০৯২ জন, আর, ১৯,৩৫৭ টি স্কুলে ২,২৪৭৮০ জন শিক্ষক ও ৮৮,৭৯৭৩১ জন শিক্ষার্থী, ৯৩৩৮টি মাদরাসা্র ১,৪২৭৪৯ জন শিক্ষক আর ৩৮,১৫২৮০ জন শিক্ষার্থী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ৪৪১৬টি (ব্যানবেইস পরিসংখ্যানে) যার ১৯,২১০ জন শিক্ষক আর ৬৭৬৩৯৮ জন শিক্ষার্থী। সর্বমোট ৩৬,৭৮৯ টিস্কুল,কলেজ,মাদরাসার ৩,৩৪৭৯২ জন শিক্ষক আর ১,৫৫,৪২৫০১ জন শিক্ষার্থীদের ভাগ্য বিড়ম্বনা নিশ্চয়ই কোন স্বাধীন-স্বার্বভৌম, গণতান্ত্রীক রাষ্ট্রের কাছে কাম্য নয়? তাহলে, কেন এমন হয়; হচ্ছে? আমরা এই চরম অনিশ্চয়তায় কেন ঝুলে থাকবো? এর জবাব কে দেবে? নাকি সেটাও সুদূর পরাহত? এতোগুলো মানুষ;অমানুষ? তাহলে-এভাবেই ব্রতকার্য করতে করতেই ব্রতচারীরা অজানার পথে নিঃশেষ হইয়ে যাবে? একটা জবাব আশা করছি।কারো কি জানা আছে? কোন সদুত্তর? দয়া করে শিক্ষকদের কোন সভা-সমিতি বা মুদাররেসিনদের জমায়েতের কেউ থাকলে আওয়াজ দিবেন। দয়া করে চুপ থাকবেননা।আর হ্যাঁ, আমি শুধু আমার এবং আমার মতো অসংখ্য অভাগা শিক্ষক নামের ব্রতচারীদের মনের কথার ন্যানো-পার্সেন্টের কণাটুকু অগোছালো আর অপরিপক্ষতা দূষে দুষ্টতা নিয়ে লিখেছি। এটা শুধুই জিজ্ঞাসা কোন চ্যালেঞ্জ নয়। কেউ ভুল মীন করলে আমার দায় নয়।তার জন্যে ক্ষমা চাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুহৃদগণের হৃদয় পানে চাহিয়া রহিলাম।ধৃষ্টতা করিনি।

X( ৫ লক্ষ শিক্ষক-কর্মচারীর প্রতিজনে পাঁচজন পরিবারের সদস্য ধরলে ৫০০০০০x৫+ পাওনাদার প্রতিজনে ৫জন হিসেবে ৫০০০০০x৫=৫০,০০০০০+৫০০০০০ শিক্ষক সহ ১ কোটি ৫৫ লক্ষ ৪২ হাজার ৫শত ১জন শিক্ষার্থীদের ভবিষ্যত ও পরিণতি বেমালুম ভুলে যাওয়া বা ভুলতে পারা যার তার কর্ম নয়। আর, এখানেইতো যাবতীয় ভয়! কি জানি কি হয়!!!
তথ্য সুত্রঃ ব্যানবেইস পরিসংখ্যান ২০১৪। নোটঃ আমার প্রদত্ত তথ্যে উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকবৃন্দের যে হিসাব দেয়া হয়েছে তা পরিসংখ্যান হতে নেয়া সামান্য অংশ মাত্র। প্রকৃত পক্ষে শিক্ষকবৃন্দের হিসাব প্রায় পাঁচলক্ষ।।

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×