তরুণ।
--------মোঃসালাহ্উদ্দিন
এসো তরুণ মানবের কল্যাণে নির্মোহ হয়ে,
জগৎসংসারে মাভৈ রূপে।
জাত্যভিমান ভুলে জীবনের তরে,
ধরিত্রীকে সাজাই রসাবেশে।
থাকি পাপ থেকে যোজন যোজন দূরে,
অবনত মস্তকে,পুণ্য রেখে মনের অন্তপুরে।
একই শোণিত ধারা বহে সকলের দেহে,
মানুষ মানুষের তরে,ভালোবাসো কোমল হৃদয়ে।
জন্মভূমির চরণে ঠেকাই মাথা,
সম্মান করি স্বাধীন দেশের স্বাধীন পতাকা।
শ্লীল আচরণ প্রকাশ করে,আদর্শ জীবনের ধরন,
পুণ্য কখনো হয় না হরণ।
জয়োস্তু তারুণ্যের,
অর্জন করো ভাল কিছু অন্যের।
প্রণয় হৃদয়ে বহে চৈতালি,
জ্ঞান ছড়িয়ে দিলে হয় নাকো খালি।
এগিয়ে চলো মাড়িয়ে রাবিশ,
শক্ত হাতে দমন করো,প্রহেলিকায় মগ্ন আছে যত খবিশ।
শুভকামনা উদ্বেল জীবনে,
কল্যাণময়ী হবে অবনি,তারুণ্যের পরশে।
চাঁদপুর।
তাং২৬/০১/২০১৯ইং

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


