কল্পনায় খুঁজি তোমায়।
---------------মোঃসালাহ্উদ্দিন
হরিণনয়না তোমার,কোকিলের স্বরে,
আবছায়ায় ভাসো তুমি কল্পনার আকাশে।
চাতক পাখির ন্যায় দিনমান থাকি পথ চেয়ে,
খুশিতে আত্মহারা হই,তোমায় পেয়ে।
কখনো কখনো স্বপ্নগুলো হয়ে যায় নিরেট,
বেড়ে যায়,না দেখার আক্ষেপ।
জ্বলতে থাকে চিতার আগুন মনে,
ভালো থাকা দায় নিজ কুঠিরে।
তোমাকে দেখার সাধ জাগে সতত,
ভালোবাসি তোমায় অবিরত।
তুমি বাগিচায় হাঁটো আলতো পায়ে,
ফিনফিনে শাড়ি জড়িয়ে থাকে ধবল গায়ে।
শাণিত দৃষ্টিতে চেয়ে থাকি তোমার দিকে,
ঋদ্ধ তুমি,উধাও হলে মনটা হয়ে যায় ফিকে।
মনের ক্লেশ কি করে বুঝাবো তোমায়,
কাহন করি তোমার তরে,আপন করবে কি আমায়?
কুর্নিশ জগদ্বিখ্যাত প্রেমিক যুগলকে,
যারা বেঁচে আছে সফল ভালোবাসা নিয়ে বুকে।
তুমি এসো ফিরে বাস্তবে,
সঙ্গীহীন আর কতকাল থাকবো এভাবে।
হারিয়ে যেও না,ভালোবাসিও আমায় স্বপ্নের ঘরে,
বাস্তবে তোমায় সতত মনে পড়ে।
চাঁদপুর।
তাং২৭/০১/২০১৯ইং

(ছবি:ইন্টারনেট থেকে)
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


