
দুর্যোগ।
--------মোঃসালাহ্উদ্দিন
কালো ঘন মেঘ ঢেকেছে অম্বরকে,
সূর্যটা হয়ে গেছে ফিকে,
অন্ধকার নেমে এসেছে ভুলোকে
বর্ষণ হবে চির হরিৎ প্রান্তরে।
আকাশ পানে চেয়ে
শংকা জেগেছে মনে,
ফসলের ক্ষতি হবে
এন্তার বর্ষণে।
নেহাৎ ভাবনায়
পিলে চমকায়,
সরোবর পরিপূর্ণ হায়
অতি বর্ষণে অকাল বর্ষায়।
দিঘল চিন্তায়
জড়োসড়ো মন,
বারে বারে জাগে তৃষা
শেষ হবে কখন এই ভয়ংকর ক্ষণ।
বেয়াড়া বর্ষণ চলে অবিরাম
উবে গেল দেহের শকতি,
চারিদিকে পানিতে থইথই
লক্ষণ নেই থামবার একরত্তি।
বন্যায় ভেসে গেলো ফসল
কৃষাণ কৃষাণীর চোখে ঝরছে জল,
উততাল সাগরের পানি
করছে টলমল।
পানির স্রোতে ভেসে গেলো স্বপ্ন মুকুল
তলিয়ে গেছে নদীর দুকূল,
আবার ঘুরে দাঁড়াবে বাঙালি কৃষক
শক্ত তাদের মূল।
চাঁদপুর।
তাং২৮/০১/২০১৯ই
(ছবি:ইন্টারনেট থেকে)
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


