সবাইকে অলস দুপুরের শুভেচ্ছা
সবাই কেমন আছেন?
গল্প বলতে চলে এসেছি
১.
বাস থেকে শাহবাগ নেমে সারি সারি ফুলের দোকানের সামনে দিয়ে হাটতে লাগলাম। হাটতে হাটতে মনে হল পৃথিবীতে ফুলের চেয়ে সুন্দর বোধ হয় আর কিছু নেই।
হঠাৎ একটা ফুলের দোকানের ঢুকে একটা সাদা জারবেরা বেছে নিলাম। অভ্যেস মত দর কষাকষি করে ফুলটা কিনলাম। দোকানদার আমার কৃপণতা দেখে বলল,“আপনি এতো কৃপণ হলে ভাইয়া কেমনে হবে?”
জবাবে একটা ছোট হাসি দিয়ে বেরিয়ে হাটতে লাগলাম। “ভাইয়া” শব্দটা মনে হতেই অর্ণব ভাইয়ার কথা মনে পড়ল। আমাদের সিনিয়র। কেন জানি উনাকে খুব ভাল লাগে।
২.
এতক্ষণে টি এস সি চলে এসেছি। ফোন দিলাম ভাইয়াকে। ও প্রান্ত থেকে ঘুম জড়ানো কণ্ঠে জানতে চাইল,“কে?”
বললাম,“আমি লাবণ্য। আপনি কি হলে?”
“জ্বি,কেন?”
“ভাইয়া,একটু হলের বাইরে আসবেন?plz,না করবেন না!”
“কিন্তু, আমার তো জ্বর।”
“Plz,একটু কষ্ট করুন। আমি ২মিনিট সময় নেব।”
অনেক মিনতির পর রাজি হলেন। আমি হলের বাইরে দাড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মিনিট ১৫ বাদে উনি এলেন।
“কি হয়েছে বল তো?” চোখে মুখে ক্লান্তির ছাপ। জারবেরা ফুলটা বাড়িয়ে দিয়ে বললাম ,“আপনার জন্য.!”
অবাক হয়ে বললেন,“মানে কি?”
বললাম,“কিছু না। ২মিনিট শেষ। আপনি এখন যান।”
উনি আমার দিকে তাকিয়ে রইলেন। সব নীরবতাকে ভেঙ্গে হঠাৎ “তুমি একটা পাগলী!” – বলেই হাঁটতে লাগলেন।
আমি উনার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে মনে মনে বললাম,“আপনার জন্য!” হঠাৎ আমাকে অবাক করে দিয়ে উনি পেছন ফিরে তাকালেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


