অনেক মাস অনেকদিন মায়ের গর্ভে থাকার পর বাচ্চা হাত-পা ছোড়াছুঁড়ি করে কেনো জানেন? বাইরের জগতটাকে দেখার জন্য।মাকে তীব্র কষ্ট দিয়ে বাইরের পৃথিবী দেখার জন্য সে আসে।কিন্তু যখন বুঝতে পারেনা যে মায়ের গর্ভটাই সবথেকে নিরাপদ জায়গা তখন সে আর ফিরে যেতে পারে না।তাই সে অজুহাত খোঁজে।জন্ম থেকে এই পর্যন্ত কত অজুহাতই না আমরা দেখাই।নিজেকে ভালো রাখার জন্য,অন্যকে ভালো রাখার জন্য আবার নিজে ভালো থেকে অন্যের খারাপের জন্য।
ছোটবেলায় বাসার টিচারের কাছে পড়তে চাইতাম না।তাই ওয়াশরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে আর পড়তে আসতাম না।পড়া পড়িনি বলে হাত-পা-মাথা ব্যথার কত যে অজুহাত দেখিয়েছি ঠিক নেই। আর স্কুলে পড়া দিয়েছে সেটা মনে নাই বলে কতো অজুহাত দেখিয়েছি তার হিসাব নেই।তবে ধরা যে খাইনি তা নয়।কত উত্তম -মধ্যম আর কতো শাস্তি পেতে হয়েছে।তবে সঙ্গী হিসেবে বান্ধবীরা থাকলে খারাপ লাগত না।হাসাহাসি করে ভুলে যেতাম। আর এখনকার বাচ্চারা তো টেটনা দ্যা গ্রেট।তাদের অজুহাত দেখলে মাথা নষ্ট হয়ে যায়।
নিজের কথা তো বললাম এইবার মানুষের কথা বলি।আজকাল সব কিছুতেই অজুহাত খোঁজা হয়।কোনো কিছু পাওয়ার জন্যকতো কিছুই না করে।কারো কাছে যাবার কিংবা কাউকে দূরে ঠেলে দেয়ার কিংবা কিংবা কারো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য কিংবা কাউকে ভালোবাসার জন্য কতো কতো কতো যে অজুহাত বের করি।এই যেমন আমি একটা পোষ্ট দেয়ার অজুহাতে কতো হাবিজাবি লিখে ফেললাম।
আজকাল একটা অজুহাত সবাই খুঁজে ভালো থাকার।কিন্তু ভালো রাখার অজুহাত কয়জনই বা খোঁজে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




