মন ভাল নেই
বলো না কিছুতেই
তবু বুঝে নেবে, কে আছে?
দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙা পথ, সাথী কে হবে?
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বলো কে, দেখাবে পথ তোমাকে?
যদি যাও হারিয়ে এ শহরে?
হাওয়াতে এলো-চুল মুখে এসে পড়ে
যদি না থাকি, তা কে সরাবে?
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



