হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন
পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন..
তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ
তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহণ।
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
চাঁদে গ্রহন কখন ঘটে কেউ রাখে না খোঁজ
মনের গ্রহণ ভাবায় কাদায় সকাল দুপুর রোজ..
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
চাঁদের উপর পড়লে ছায়া,ছায়া সরে যায়
পড়লে মনে ছায়ার আড়াল,মনটা যে কাদায়..
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
কি, পারো বলতে...?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



