কিছু বিষাদ হোক পাখি, নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচপোকা সারি সারি, নির্বাণ, নির্বাণ ডেকে যায়।
কিছু ভুল রঙের ফুল, ফুটে আছে আজ পথে
কিছু মিথ্যে কথার রং, আমাদের হৃদয়ে।
এখনও এখানে নীরবে দাঁড়িয়ে, অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল, শোনে ঝোড়ো সময়ের গান
এখানে শুরু হোক রোজকার রূপকথা।
কিছু বিষাদগ্রস্ত দিন, ছিলো প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়
ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




