somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অতঃপর হৃদয়
আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

একটি বন্ধুত্বের গল্প

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন থেকে স্কুলে যাচ্ছি না। বাসায়ই পড়াশোনা করা হচ্ছে। মোটামুটি ভালোই চলছে সবকিছু। ফেইসবুকে টুকটাক লেখার চেষ্টা করছি। এভাবেই মোটামুটি যাচ্ছে দিনকাল। কদিন থেকেই ভাবছি একটা রুটিন তৈরি করা দরকার। যদিও আমি খুব ভালো করেই জানি এইসব রুটিন আমার দ্বারা মানা হবে না। তবুও বানিয়ে রাখা মন্দ হয়না। অনেক মাথা খাঁটিয়ে খুব সুন্দর করে একটা রুটিন তৈরি করলাম। আমার কাছে রুটিনটা মোটামুটি ভালোই লাগলো তাই হুদাই ফেইসবুকে পোস্ট করে দিলাম। সবাই কমেন্ট দিচ্ছে অনেক ভালো নাকি হয়েছে। আমি নাকি পড়াশোনা করে আইনস্টাইন হয়ে যাচ্ছি দিন দিন। যাগগে তবে বেশিরভাগ মানুষের ভালো লেগেছে।

রাতে বসে বসে ম্যাথ করছিলাম। ভাবলাম ফেইসবুকে একটু ঢূ মেরে আসি। ফেইসবুকে এসে দেখি অপরিচিত একটা মেয়ে আমার রুটিনে লাইক দিয়েছে। প্রোফাইলে গিয়ে দেখি এলাকার মেয়ে। এলাকার যেহেতু তাই ফ্রেন্ড রিকু দিয়ে বসলাম। অনেকক্ষণ গেল একসেপ্ট করেনা। ম্যাসেজ দিলাম ফ্রেন্ড রিকু দিয়েছি সময় পেলে একটু চেক করে নিয়েন। সাথে সাথেই রিপ্লাই আসলো, আমি অপরিচিত কাউকে একসেপ্ট করি না। বুঝলাম হয়তো আমায় চিনে না। বললাম, আমায় চিনেন না? বললো, চিনতে তো আর বলতে হতো না। হুম বুঝেছি অক্কে, আমার ফ্রেন্ডরা আপনার লিস্টে আছে তাই এড দিয়েছিলাম আর কি। পরে আমার পরিচয় দিলাম। একসেপ্ট করলো। বললাম, যেহেতু আমরা ইয়ারমেট তাহলে কি ভালো ফ্রেন্ড হওয়া যায়? বললো হুম যায় তবে একটা শর্ত আছে। বললাম, কি শর্ত আছে বলে ফেলেন। তেমন কিছনা তুই করে বলতে হবে। বললাম, অক্কে রাজি, নাও স্টার্ট।
-কিরে এবার বল তোর ক্লাস রোল কত?
-০১ তোর?
-বলিস কি, আমারো তো এক শুধু পার্থক্যটা হলো তোর ভালো স্কুলে এক আর আমার খারাপ স্কুলে এক।
-হুম ভালো আর খারাপ যেটাই হোক এক তো একই তাইনা।
-হুম তা অবশ্য ঠিক। তোদের স্কুলে বৃহস্পতিবার আসবো প্রতিযোগিতা আছে।
-অক্কে আসিস, স্কুলে গেলে দেখা হবেনি।
-অক্কে ঘুমা, অনেক রাত হয়েছে শুভ রাত্রি।

ওদের স্কুলে গিয়েছিলাম কিন্তু ওর কথা আমার মনেই ছিল না। কাজ শেষে বাসায় এসেছি ফেইসবুকে ঢুকে ওর ম্যাসেজ দেখে মনে হলো ওর কথা। কিরে আজ তো তোকে দেখলাম আমাদের স্কুলে।
-আমাকে দেখছিস শিওর?
-হুম, নীল সাদা শার্ট পড়েছিলি।
-হুম তাইলে ঠিক ছিল ওটা আমিই ছিলাম।
-আচ্ছা পরে কথা হবে এখন ঘুমাই।

বন্ধুত্ব হয়ে গেল ওর সাথে বেশ ভালোই লাগছি। মেয়েটা মোটামুটি ভালোই, আমার ভালোই লাগে। আমার তেমন বন্ধু ছিলনা মেয়ে বন্ধু তো একদমই না। ওর সাথে বন্ধুত্ব হয়ে ভালো লাগছিল। প্রতিদিনই টুকটাক কথা হত। আবার কখনো কখনো কয়েক দিন পরপর কথা হতো। তার মাধ্যমে আবার আরেকটা বন্ধু পেলাম। দুজনই অনেক ভাল, অনেক ভাল লাগে আমার কাছে। এভাবেই ভালো কাটছিল দিন।

সামনে টেষ্ট পরীক্ষা তাই এখন আর আগের মত কারো সাথে কথা হবে না। তবে পরীক্ষার পর আবার আগের মত কথা হবে। এটাই ভেবে নিলাম। পরীক্ষার আগের দিন তেমন কথা হয়নি কারো সাথে। প্রথম পরীক্ষার পর পরীক্ষা কেমন হলো তা জানলাম। আস্তে আস্তে পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষার মধ্যে আর কথা হয়নি।এখন আগের মত আর কথা হয়না কারো সাথে। মেসেজ, ফোন এর অপেক্ষায় থাকি তবুও মেসেজ কিংবা ফোন আসে না। আমি ফেসবুকে মেসেজ দেই মাঝে মাঝে রি-প্লে পাই, আবার মাঝে মাঝে রি-প্লে পাই না।

আমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ১৫ দিন। তার মাঝে ৩ দিন বা ৪ দিন কথা হয়েছে মেসেজে। সব দিনের মত আবার মেসেজ পাঠালাম। বেশ কয়েক বার রি-প্লে পেলাম তার পর রিপ্লাই এলো, Bye For Ever. কথাটা শুনেই একটা ধাক্কা খেলাম। চোখে জল চলে আসল। আবার মেসেজ করলাম, কয়েকটা রিপ্লাই আসলো তবে রিপ্লাই গুলো কেমন যেন ছিল। হঠাৎ খারাপ লাগছিল ভীষণ। ভেবেছিলাম হয়তো ফ্রেন্ডশিপ টা সব সময় থাকবে। মানসিক ভাবে সেটাই গেঁথে নিছিলাম। কিন্তু কেমন যেন একটা হয়ে গেল কোন কারণ ছাড়াই।

ঐদিনের পর অনেক ফোন করেছি অনেক মেসেজ করেছি কিন্তু কোন রেসপন্স পাইনি। আমার উপর অভিমান করে হয়তো বা আমার সাথে বন্ধুত্ব রাখতে চায় না। কিন্তু অভিমান বা রাগের কারণ আমার অজানা। কখনো সামনা সামনি কেউ কাউকে দেখিনি। আড়াই মাসের বন্ধুত্ব এক নিমিষেই শেষ। আমার মোটামুটি ভালোই খারাপ লাগছে প্রথম ফ্রেন্ড আমার যার সাথে মোটামুটি ভালোই মিল চলে এসেছিল। তবে অপেক্ষায় আছি আবার কবে ফিরে পাব আমার খুব ভালো ফ্রেন্ড হিসেবে। এখনো ফোনে মেসেজ আসলে চমকে উঠি, এইবার মনে হয় মেসেজ দিয়েছে। দৌড়ে গিয়ে দেখি না, GP থেকে মেসেজ এসেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×