বাছুরের কাছে কাউকে দেখলে দৌড়ে যায়, গুতোয় না
নিরাপত্তাহীনতা ও বাৎসলতায় উদ্বিগ্ন মমতাময়ী মা
শৃঙ্খল কাটতে চায়, বোঝেনা দড়িটা মোটা না সরু
পরিত্যক্ত স্কুল মাঠে ঘুরছে ক্ষুধার্ত সেই গাই গরু।
কেউ বলে ধেনু, কেউ আবার তাকে গাভী বলে ডাকে
ফসলের ক্ষেতে চলে যায় বলে দড়ি লাগে তার নাকে
পানাইয়ের খুঁটিতে বেধে রেখে রেখে ক্ষয়ে গেছে দুটো শিং
না হলে যে দুধ খেয়ে নেবে বাছুরে, ওরা যে অধিকারহীন।
মানবাধিকার নেই যেখানে, সেখানে অর্থহীন গাভীধিকার!
গাই গরু শুধু ফোস ফোস করে ঘোরে, গুতোয় না
তার শিং গেছে ক্ষয়ে, সাহসও নেই ষাড়েদের মতো
বাছুরও তার নয়, পারে না নিজের মতো খুঁজে নেবে খাবার ।
বাছুরের জন্ম সৌভাগ্যের পর গোয়ালে খাবার পায় গাভী,
দুধ আসে তার বাটে
যৌবনের নিরর্থক চক্রামেধ শেষে সে চলে কুরবানির হাটে,
দালালের বেত্রাঘাতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

