হারানো নগরে আবার যখন পড়েছিল মানুষের পা
শিশির ঢাকা ঘাসফুলের ওপর পড়েছিল আলো
আলসেমি আর ছুটেচলা জীবনের লুকোচুরির মাঝপথে
পাখিটির ডানা ঝাপটানোর আগে শেষ যবে পড়েছিল নীলাভ পালক
স্বপ্নদৃষ্টি খুলে রেখো সেইরকম আরেকটি অনিন্দ মুহুর্তের অপেক্ষায়।
সব ত্যাগ করে কালান্তরের পথে নিজেকে সপে দিয়েছ যখন
আধার ফেলে আসা দিনের কাছে যদি তুমি জানতে চাও
সেই প্রশ্নের কোন জবাব হবে না
কাজের ভিড় আর যন্ত্রনাকে পিঠমোড়া করে দিতে
যদি নিরুদ্দেশ হতে চাও; সে পথ তোমার নয়।
পলেস্তারা খসে গেছে দেয়ালে দেয়ালে
গ্রিলের জানালায় পড়েছে মরিচার আস্তরণ
পানি না পেয়ে শুকিয়ে গেছে সবকিছু
মরা গাছগুলো উলঙ্গের মতো ঠায় দাড়িয়ে
কাঁচভাঙ্গা লম্বা ভবনগুলো চামচিকার ভাগাড়
শ্মশানের ভেতর দিয়ে রাস্তাগুলো চলে গেছে, কোথায় কেউ জানেনা
তবু সেই হারানো নগরী: আজো বসে আছে তোমার অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




