somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাক হানাদার, রাজাকার, আল বদর আর আ্স সামশ বাহিনী যে ৩০ লাখ মেরেছিল তার বদলা নিতে এই হারে সময় লাগবে ১০৭ বছর!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাঝে মধ্যে পত্র-পত্রকায় এমন সব খবর লিখা হ্য় যা পড়ে বুঝা যায়না তা ভার্চুয়্যাল না রিয়ালিটি! স্বপ্নের মধ্যে পড়লাম না আসলেই তা আয়ত্ব করা যায়না মোটেই। শরীরে টিপ দিয়ে অনুভব করতে হ্য় - আসলেই ইহদমে আছি কি না!

ড.কর্নেল (অব.) অলি আহমেদর এই মঙলবারের বক্তব্য সে রখমই! তিনি বলেছেন যে বর্তমান সরকারের ‍অত্যাচার নির্যাতন পাক হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। একজন উপাদিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হয়ে এটা উনি কিভাবে বল্লেন! তাজ্জব! মনে হ্য় আমাদের সোনার বাংলাদেশ এক্কেবার....দেখেন তো হালতটা!

আমাদের বর্তমান আওয়ামীলীগ সরকার যে কি করছে তা বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে। বাংলাদেশের মানুষের মেধা একেবারে কম। বিশেষ করে 'ধমপ্রাণ' যারা একেবারে সেকেলী! কিছুই বুঝতে চায়না তারা। আমাদের প্রিয় সরকার অনেক কিছুর বিনিময়ে আমাদের পুলিশ ও র‌্যাবকে হাত করে, দমক কাটিয়ে, ডর দেখিয়ে হাজার হাজার নিরপরাদী মানুষকে জেল-হাজত ও রিমান্ডে নিয়েছে তা ঠিক। এটা করা হয়েছে ও হচ্ছে একটা মহৎ উদ্দেশ্যে! এই সব লোকদের ভাতের অভাব, কাপড়ের অভাব, রাতে মাথা রাখার জায়গার অভাব। সহানুভূতিশীল, একেবারেই 'করাপশ্যন-হীন', এই উচ্চমানের মহৎ সরকার তাদের এই অপূরণ গুলো পূরণ করার জন্যইতো এই ব্যবস্হা নিয়েছে! লোকদের যদি জ্ঞান থকতো আর বুঝতো!

কর্নেল (অব.) অলি আহমেদ আরো বলেন, বর্তমানে যেভাবে কুকুরের মতো মানুষকে নির্যাতন হত্যা করা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীও এমন নৃশংশভাবে মানুষ হত্যা করেনি।

আরে তা হ্য় কেমন করে! ১৯৭১ আর ২০১৩ সন - ব্যবধান প্রায় অর্ধযুগ! ১৯৭১ সালে মানুষ মারার বর্তমানে যেসব কায়দা ও হাতিয়ার আছে তা কি ছিল? আমাদের পুলিশেরা যেসব টিয়ার গ্যা্স আর রাবার বুলেট ব্যবহার করে, যেসব কায়দায় রিমান্ডে মেহমানদারী করায় - এসব যদি হানাদাররা পাইত তাইলে দেখতেন কি হইত!

সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনাগুলোতে আমাদের প্রত্যক্ষ মদদ আছে বলে অভিযোগ করে তিনি বলেন. সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষেপিয়ে তুলতে কিছু লোকেরা এসব ঘটনা ঘটিয়েছে। অবশ্যই লোকেরা এসব ঘটনা ঘটিয়েছে - কিন্ত এর দায়িত্ব নিতে হবে রাজাকারদের। রাজাকারদেরকে নির্মূল করার জন্যইতো লোকেরা এসব করতেছে - তো রাজাকাররা যদি না থাকতো তাহলে কি এসব হতো? না, হতো না। তাই যেতোসব হয় সব দায়িত্ব তাদেরকেই নিতে হবে! রাজাকাররা কি করে আর না করে তা আসল ব্যাপার না। আসল হলো সব দোষ তাদের। দোষ করলে তো সত্যিই দোষ আর না করলেও তাদের দোষ! আমাদের দোষ তাদের - হেগোর দোষ ও তাদের।

সরকার নির্বিচারে মানুষ হত্যা, জুলুম-নির্যাতন করছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, এ সরকার নির্বিচারে গুলি চালিয়ে একদিনে ৭৭ জন মানুষ হত্যা করেছে। এটাকে গণহত্যা আখ্যা দিয়ে তিনি বলেন এ ধরণের বর্বরতা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানায়। ইয়াহিয়ার ‍অত্যাচারকেও বর্তমান সরকারের নির্যাতন ছাড়িয়ে গেছে।

জনাব (অব.) অলি আহমেদ কোন ধরনের কর্নেল তা জানিনা! শুনেছিলাম উনে সিপাহী - যুদ্ধ করেছেন, খেতাব পেয়েছেন। কিন্ত তার প্রমান মেলেনা উনার কথা-বার্তা থেকে। মানুষতো এমনিতেই মরে! কত মানুষ মরে! দিনে ৭৭ জন এটাতো কিছুই না। ইরাকের জনপ্রিয় নেতা মরহুম সাদ্দাম হোসেন একসাথে দশ হাজার কার্ডিসকে শেষ করেছিল। আমাদের আওয়ামীলীগ ঐ লীগে যাওয়ার অনেক দুরে! তাছাড়া জজ বুশ একসাথে ৪,৩২৫ জন মেরেছিল ইরাকে - হেরোশীমার কথা নাই বল্লাম। আমাদের আওয়ামী সরকারের রেকড মাত্র দিনে ৭৭ জন। এই হিসেবে ৩০ লাখ শহীদের বদলা নিতে ১০৭ বছর বা ৩৮,৯৬১ দিন সময় লাগবে! তা কি করে হয় বলুনতো?

হ্যা, আাপনার কথা আমি শুনছি - আপনে বলতেছেন যে যারা মরতেছে এদের মাঝে অনেকই নিষ্পাপ শিশু - আর কিশোর, মহিলা, বৃদ্ধ পথচারী! মানি, সবটাই মানি! জনাব (অব.) অলি আহমেদর মত আপনিও কি 'কলেটারেল ডেমেজ' মানে জানেন না। এটা স্বাভাবিক -হবেই! মেনে নেন - দুনিয়ার নিয়ম!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×