খবরে প্রকাশ যে রাজশাহীর পর এবার দিনাজপুরে বর্বর হামলার শিকার হয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা। হরতালকারীরা চিরিরবন্দর উপজেলার হাজির মোড় এলাকায় দিনাজপুর পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুরকে প্রচণ্ড মারধর করে তাঁর মাথা থেঁতলে দিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আমাদের ক্ষমতাপিপাসু আওয়ামী সরকার পুলিশ আর র্যাবকে বেআইনী ভাবে ব্যবহার করছে - তাদের দ্বারা দলীয় সন্ত্রাসীদের পাশে পাশে অনেক সাধারণ মানুষ মারছে তা সবার জানা। বিশ্ব মিডিয়া থেকে এটা দিনের মত উজ্জ্বল যে আমাদের কিছু সংখ্যক নও-জোয়ানরা 'সংগ্রামের' প্ররণায় উদ্ভুদ্ধ হয়ে, 'এবারের সংগ্রাম...' সেই কন্ঠস্বর শোনে - পুলিশ ও র্যাবের ইউনিফর্ম ও অস্ত্র-সস্ত্র নিয়ে কিছু আকাম-কুকাম করেছে! তাই বলে পুলিশকে মারা কোন অবস্হায়ই ঠিক না।
কুকুর কামড় দিলে এর বদলা নেওয়ার জন্য কুকুরকে কামড় দেয়া মানুষের শোভা পায় না। পরিকল্পিতভাবে যে বা যারা পুলিশের উপর এমন হামলা চালাচ্ছে - তারা তাদের মানুষত্ব বিসর্জণ দিয়েছে তাতে কোন সন্দেহ নেই!
আনেকে হয়ত বলবেন যে আমাদের আওয়ামী সরকারই পুলিশকে অপব্যহার করে তাদেরকে এই বেকায়দায় ফেলেছে! হ্য়ত বা - কিন্ত তাই বলে অন্যরা যে জুলুম করতেছে তা সহ্য করা কোন সভ্য জাতির জন্য মানায় না!
পুলিশের উপর যে বা যারা এমন আক্রমণ করছে তাদের বেশ কিছু ফটো মিডিয়া কেপচার করেছে। এই ফটো থেকে ঐ রক্তপিপাসুদেরকে খুজে বেড় করে উপযুক্ত শাস্তি দিতে হবে। ওরা জামায়াত-শিবির না বিএনপির কর্মী সেটা হয়তো বা কারো কাছে বড় - কিন্ত বিবেকের কাছে তাদের বড় পরিচয় তারা 'রক্তপিপাসু' মানুষ নামের কলঙক! বিশ্বজীৎ হত্যাকারীদেরর মতো এদেরকে বাচানোর জন্য কোন দল বা গোষ্ঠী ধুমজাল ফেলবেনা বলে আশা করি। এদেরকে প্রটেক্ট করা অন্যায়ের স্লোগান দেয়ার সমান! কোন বিবেকবান তা করবেন না এটাই সত্যের দাবী!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





