somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতের মোহাম্মদ কামারুজ্জামানের মামলায় যুক্তি উপস্থাপন দ্রুত শেষের নির্দেশ দিয়েছেন মহামান্য ট্রাইবুন্যাল!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুদ্ধপরাধীদের বিচার চায়না এমন লোক বাংলাদেশে খুজে পাওয়া দুষ্কর। জোয়ান-বুড়ো, পুরুষ-নারী, দাড়িওয়ালা-টুপীওয়ালা এমন কি ছোট ছেলে-মেয়েরাও চায় সকল যুদ্ধপরাধীদের সমোচিত বিচার হোক।

কিন্ত আমাদের আওয়ামী সরকার যেভাবে যুদ্ধপরাধীদের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস্ ট্রাইবুন্যালকে ব্যবহার করছে তা এখন দুনিয়ার সামনে হাস্যকর হয়ে উঠেছে! এটা বলছি ট্রাইবুন্যালের প্রতি অটুট সম্মান রেখে - কটাক্ষ করে নয় কিন্ত।

আমাদের সরকার যদি বিচারটাকে নির্দলীয় রাখত, ঘাদানী-মার্কা লোকদের কথায় উঠত আর বসত না, রাজনৈতিক স্বার্থে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ট্রাইবুন্যাল ব্যবহার করে তাকে কলংকিত না করত - তাহলে আজ জনগন উৎসবমূখর হতো! টিয়ার গ্যাস, রবার বুলেট ও বারুদের গন্ধে জন-জীবন এভাবে বিপন্ন হতো না। দেশে-বিদেশে ট্রাইবুন্যালকে নিয়ে এমন হা্স্যকর পরিস্তিতিরও সূচনা হতো না।

হাস্যকর পরিস্তিতিরও একটু নমুনা দেখেন। আমাদের এক আওয়ামী পত্রিকায় আজ ছেপেছে নীচের খবর তাদের প্রথম পাতায়!

জামায়াতের মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে দুই দিনের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বলেনতো এভাবে সময় নির্ধারণ কি স্পুস্ট ম্যসেজ দিচ্ছে! বিচার কার্য হবে সাক্ষী-প্রমাণের ভিত্তিতে - এভাবে সময় বেধে দিলে মনে হয় বিচারের আগেই দোষী নির্ণয় করা হয়েছে। তাই যদি হয় তবে এত টাকা-পয়সা খরছ করে বিচারের দরকারটা কি ছিল? লোক দেখানোর জন্য এসবের প্রয়েজনই ছিলনা। যুদ্ধপরাধীদের যে কোন শাস্তি জনগন মেনে নিত - হ্য়তবা বিদেশীদেরকে নিয়ে কিছু মুসিবত হতো! কিন্ত বিদেশীদেরকে খুশী করার জন্য এ্ত্তসেব আয়োজন!!

খবরে লিখা হলো যে ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য আরো এক দিন সময় দিয়েছেন। আগামীকাল বুধবারের মধ্যে যুক্তি উপস্থাপন শুরু করে দুই দিনের মধ্যে তা শেষ করতে হবে। আর বুধবার যুক্তি শুরু করতে না পারলে যুক্তি উপস্থাপন বন্ধ করে দেওয়া হবে বলেও জানান ট্রাইব্যুনাল।

এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় গত ২৪ মার্চ। রাষ্ট্রপক্ষ চার দিন ধরে যুক্তি উপস্থাপন করে। গত ৩১ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয় যাতে কোন সময়-সীমা বাধা ছিলনা।

আসামীকে তার যুক্তি-তর্ক উপস্তাপন করার সুযোগ দেয়া বিচারের প্রধান দায়িত্ব। তা না করে এভাবে তাড়াহুড়া করলে জনগন যদি ভাবে যে 'ট্রাইবুন্যাল রায়ের জন্য পাগল হইয়া গেছে - তারা একটা রায় দিতে চায়' তাহলে দোষ দিবেন কারে বলুনতো?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×