'আমার দেশ' পত্রিকার নির্বাহী সম্পাদক পত্রিকাটির প্রকাশনা সাময়িক বন্ধের ঘোষণা দেন সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলে খবর প্রকাশ হচ্ছে।
পত্রিকাটির আইনজীবী সালাহ উদ্দিনের মতে 'আমার দেশ' প্রকাশ করতে
আইনগত কোনো বাধা নেই। তারপরও প্রেস সিলগালা ও আল ফালাহ
প্রিন্টিং প্রেসে পত্রিকাটি ছাপা বন্ধ করা হয়েছে। সাদা পোশাকধারী পুলিশ 'আমার দেশ' এর রিসিপশনে সাংবাদিকদের প্রবেশে নানা হয়রানি করেছে বলেও দাবী করা হচ্ছে পত্রিকার পক্ষ থেকে।
'আমার দেশ' ছাপা বন্ধ হবার কারণে পত্রিকা অফিসের সাড়ে ৩শ’
সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী ও ঢাকার বাইরে কর্মরত আরো প্রায় ৫শ’
সাংবাদিক ও তাদের পরিবার অনিশ্চয়তায় পড়েছেন বলে দাবী করা হয়।
হাতে যারে মারা যায়না তাকে ভাতে মারার এটা একটা প্রমাণিত পন্হা বলে আমার বিশ্বাস। আপনি কি মনে করেন? এটা কি বাকশালীর পূর্বাবাশ না সাধারণ আওয়ামী শাসনের নমুনা মাত্র?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




