সোহেল রানার মাকে নিয়ে পত্র-পত্রিকা ও গণ-মাধ্যমে যেভাবে পাগলামী মন্তব্য করা হচ্ছে তা দেখে সত্যিই দুঃখ লাগছে। সোহেল রানার জন্য বা তার মায়ের জন্য নয়। বিষণ দুঃখ লাগছে ঐসব নিরতিশয় মন্দ মন্তব্যকারীদের জন্য!
প্রত্যেক মানুষকে তাঁর নিজের পাপের বোঝা বহন করার ফরমান সুস্পষ্ট থাকা সত্তেও কেমন করে মানুষ এধরনের ধারনা রাখে তা বুঝা কষ্টকর। একজন মাকে তার সন্তানের জন্য দায়ী করা জাহেলিয়াতি ছাড়া আর কিছু হতে পারে বলে আমার মনে হয়না। এধরনের জাহেলিয়াতি ধারনার অধিকারীদেরকে আল্লাহ হেদায়াৎ দেন এটাই কামনা!
যে কোন মৃত্যুই আমাদের জন্য অনেক কিছু শিখার সুযোগ করে দেয়। জীবন আর মৃত্যু সম্পূর্ন মহান আল্লাহ হাতে। তাই মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্বরণ করি:
"নিঃসন্দেহে আমরা এসেছে আল্লার থেকে
আর তারই কাছে আমরা আবার ফিরে যাব।"
আল্লাহ সোহেল রানার মাকে জান্নাতবাসী করুন - এটা হওয়া চাই সকলের দোয়া। বিশেষ করে আমরা যারা স্বজন হারিয়েছি তাদের তাই কামনা করা উচিৎ। বদ-দোয়া আমাদের স্বজনদেরকে ফিরিয়ে দিবে না।
রাজনীতিবিদেরকে তাদের রাজনীতি করতে দেন! আর আমরা যারা মানুষ - আসুন মানুষের মতো মনোভাব পোষণ করি। কি বলেন?
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


