![]()
সিটি নির্বাচন থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়েছে। কে হারল আর কে জিতল সেটা আমার কাছে তেমন কোন ব্যাপার না। ভোটের বাক্সে এক জন জিতবে আর সবাই হারবে এটাই স্বাভাবিক। সবাই যে জিতবে তেমন কোন ফর্মুলা দুনিয়াতে নাই।
এবারের চার সিটি নির্বাচন থেকে দুইটা মূল্যবান শিক্ষা নেয়া যেতে পারে। তা এমন:
১। আইন শৃঙ্খলা বাহিনী গুলো তাদের দায়িত্ব ভাল ভাবে পালন করলে কোন দলের ক্যাডাররা তেমন সুযোগ নিতে পারবে না।
২। জিতলে যেভাবে তা উদযাপন করা হয় - হারলেও তা মেনে নেওয়া দরকার।
পরাজিত প্রার্থীরা যেভাবে বিজয়ী প্রার্থীদেরকে মোবারকবাদ জানিয়েছেন তা দেখে সত্যিই গর্বিত - আমাদের দেশের জন্য। এ নতুন বাংলাদেশের সূচনা। সব পরাজিত প্রার্থীদেরকে ধন্যবাদ জানানো প্রয়োজন। আর যে সব পচা-দূর্গন্ধময় নেতাজানরা নিজেদের ব্যাক্তিগত আক্রুশ নিয়ে দেশ ও দেশের সম্পদ ব্যবহার করছেন তাদেরকে ভারতে পাঠিয়ে দেয়ার ব্যবস্হা করতে হবে।
আমাদের নেতাজানরা কবে একুবিংশ শতাব্দীতে পা রাখবে - সেই প্রতিক্ষায় আজ সারা বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




