মনীষার বিবাহবিচ্ছেদ?
২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথায় আছে, দুঃসংবাদ বাতাসের আগে ছড়ায়। মনীষা কৈরালার ‘বিবাহবিচ্ছেদ’-এর খবরটা ছড়িয়েছে তারও আগে। সাইবার দুনিয়া বলে কথা। খবরটা চাউর হতে কয়েক মিনিট লেগেছে মাত্র। সবাই হুমড়ি খেয়ে পড়ল ফেসবুকে। এক সময়ের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন! মনীষার ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দেখে ভক্তদের অনেকে হলেন মর্মাহত। কেউ কেউ তাঁকে দিলেন উৎসাহ, ‘মনীষা, তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, আমরা তোমার সঙ্গে আছি।’
গত শুক্রবার মনীষা কৈরালা তাঁর ফেসবুকের অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘পাঁচ মাসের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ভাবছি। এমন সিদ্ধান্তে মা-বাবা মর্মাহত হবেন না বলে আশাবাদী আমি।’ অবশ্য কয়েক ঘণ্টা পরই সেটি মুছে ফেলা হয়।
এ ব্যাপারে সাবেক এই বলিউড তারকার মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, ‘ওরা খুব সুখী দম্পতি। বিবাহবিচ্ছেদের প্রশ্নই আসে না। কদিন আগেই ফিনল্যান্ড থেকে মধুচন্দ্রিমা কাটিয়ে এসেছে। সম্রাট দাহাল প্রচণ্ড ভালোবাসে মনীষাকে।’
সূত্রঃ ওয়েবসাইট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন